ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

পবিত্র ঈদুল আযহারের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক

অনৈতিক কার্যকলাপ’ ঠেকাতে আফগানিস্তানের পাঁচ প্রদেশে ইন্টারনেট বন্ধ

অনৈতিক কার্যকলাপ’ ঠেকাতে আফগানিস্তানের পাঁচ প্রদেশে ইন্টারনেট বন্ধ আফগানিস্তানের উত্তরাঞ্চলের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। প্রশাসনের দাবি, অনলাইনে ‘অশ্লীল কনটেন্ট’ ছড়ানো এবং নারী-পুরুষের ‘অনৈতিক যোগাযোগ’ রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কুন্দুজ, বাদাখশান, বাগলান, তাকহার ও বালখ—এই পাঁচ প্রদেশ একযোগে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে স্থানীয়দের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ব্যাংকিং, চিকিৎসা সেবা, গণমাধ্যম কার্যক্রম এবং প্রশাসনিক কাজকর্মে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর এই প্রথম কোনো অঞ্চলে পূর্ণাঙ্গভাবে ফাইবার-অপটিক ইন্টারনেট বন্ধ করল। এর আগে নারীদের স্কুলে যাওয়া ও বিভিন্ন খাতে কাজের ওপর কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ নিয়েছিল তারা। তালেবান প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ইন্টারনেটের মাধ্যমে তরুণরা পশ্চিমা প্রভাবের শিকার হচ্ছে এবং পর্নোগ্রাফি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ নারী-পুরুষ আলাপচারিতা সমাজকে বিপথে নিচ্ছে। তাই এবার সরাসরি ইন্টারনেট নিয়ন্ত্রণের পথে হেঁটেছে তারা। তবে নিষেধাজ্ঞা কেবল ফাইবার-অপটিক লাইনে কার্যকর করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা মোবাইল ডেটার মাধ্যমে অনলাইনে প্রবেশ করতে পারবেন। তবুও বাসা-বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অফিসগুলো যেহেতু প্রধানত ফাইবার-অপটিকের ওপর নির্ভরশীল, তাই উত্তরাঞ্চলের জনজীবনে এর প্রভাব পড়ছে তীব্রভাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

অনৈতিক কার্যকলাপ’ ঠেকাতে আফগানিস্তানের পাঁচ প্রদেশে ইন্টারনেট বন্ধ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image
অনৈতিক কার্যকলাপ’ ঠেকাতে আফগানিস্তানের পাঁচ প্রদেশে ইন্টারনেট বন্ধ আফগানিস্তানের উত্তরাঞ্চলের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। প্রশাসনের দাবি, অনলাইনে ‘অশ্লীল কনটেন্ট’ ছড়ানো এবং নারী-পুরুষের ‘অনৈতিক যোগাযোগ’ রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কুন্দুজ, বাদাখশান, বাগলান, তাকহার ও বালখ—এই পাঁচ প্রদেশ একযোগে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে স্থানীয়দের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ব্যাংকিং, চিকিৎসা সেবা, গণমাধ্যম কার্যক্রম এবং প্রশাসনিক কাজকর্মে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর এই প্রথম কোনো অঞ্চলে পূর্ণাঙ্গভাবে ফাইবার-অপটিক ইন্টারনেট বন্ধ করল। এর আগে নারীদের স্কুলে যাওয়া ও বিভিন্ন খাতে কাজের ওপর কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ নিয়েছিল তারা। তালেবান প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ইন্টারনেটের মাধ্যমে তরুণরা পশ্চিমা প্রভাবের শিকার হচ্ছে এবং পর্নোগ্রাফি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ নারী-পুরুষ আলাপচারিতা সমাজকে বিপথে নিচ্ছে। তাই এবার সরাসরি ইন্টারনেট নিয়ন্ত্রণের পথে হেঁটেছে তারা। তবে নিষেধাজ্ঞা কেবল ফাইবার-অপটিক লাইনে কার্যকর করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা মোবাইল ডেটার মাধ্যমে অনলাইনে প্রবেশ করতে পারবেন। তবুও বাসা-বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অফিসগুলো যেহেতু প্রধানত ফাইবার-অপটিকের ওপর নির্ভরশীল, তাই উত্তরাঞ্চলের জনজীবনে এর প্রভাব পড়ছে তীব্রভাবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল