আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৫
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নতুনচর ভাটবালি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ভাটবালি আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন,
“আরাফাত রহমান কোকো ছিলেন একজন প্রকৃত ফুটবলপ্রেমী। বিএনপি ক্ষমতায় এলে কোকোর স্বপ্ন বাস্তবায়িত হবে। দেশের প্রতিটি স্কুল মাঠে একটি সুন্দর ফুটবল মাঠ গড়ে তোলা হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুর হক বেপারী এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম সরদার।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে দুই দলের মধ্যে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন