ডি এস কে টিভি চ্যানেল

নির্বাচনী জোটে ছাড় দিতে প্রস্তুত জামায়াত

নির্বাচনী জোটে ছাড় দিতে প্রস্তুত জামায়াত আসন্ন নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি, জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং অন্যান্য দাবিকে সামনে রেখে ইসলামী দলগুলো একটি প্রাথমিক জোটের ঘোষণা দিতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থানের ওপর। ইতোমধ্যেই জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জোট গঠনের স্বার্থে তারা সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ইসলামী দলগুলোর নেতাকর্মীরা সম্প্রতি পৃথকভাবে সমাবেশ ও বিক্ষোভ করেছেন। প্রায় একই দাবিকে কেন্দ্র করে আন্দোলন চলতে থাকায় এবার তাদের নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের শুরু থেকেই জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি ইসলামী দলের শীর্ষ নেতারা একই কর্মসূচিতে একসঙ্গে উপস্থিত হয়েছেন। গত এপ্রিলে জামায়াত ছাড়া আরও পাঁচটি ইসলামী দল মিলে একটি লিঁয়াজো কমিটি গঠন করে। এখন আন্দোলনের মধ্যেই প্রাথমিক জোট ঘোষণার ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তার ভাষায়, “ইসলামী সমমনা দলগুলো ইসলামের স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ। একই সঙ্গে যারা দেশপ্রেমিক, তারাও আমাদের সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হতে পারেন। যুগপৎ আন্দোলনের বাস্তবতাই আমাদের এ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করছে।” বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “অনেক সময় জোট টেবিলে বসে হয়, আবার অনেক সময় রাজপথেই গড়ে ওঠে। আমাদের সিদ্ধান্ত—একটি বৃহত্তর ইসলামী জোট তৈরি করা। প্রয়োজনে ইসলামপন্থি নন এমন দলগুলোও যুক্ত হতে পারবেন, যদি তারা আমাদের সঙ্গে চলতে আগ্রহী হন।” অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জোট রাজনীতিতে নমনীয়তার বার্তা দিয়ে বলেন, “আমরা কারও ওপর আধিপত্য দেখাব না, বড় ভাইয়ের ভূমিকা নেব না। আসন ভাগাভাগির ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ছাড় দেবো। নেতৃত্বের বিষয়ে কর্তৃত্ববাদী মনোভাব রাখব না।” শুধু ধর্মভিত্তিক নয়, অন্যান্য রাজনৈতিক দলও এই সম্ভাব্য জোটে যোগ দিতে পারে বলে আশা প্রকাশ করেছেন নেতারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নির্বাচনী জোটে ছাড় দিতে প্রস্তুত জামায়াত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল