ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

চাঁদপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই দলের দর্শকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপে বেশকিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে অনুষ্ঠিত ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা দল ২-১ গোলে মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে। খেলা চলাকালীন থেকে দুই দলের দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এদিকে দুই দলের দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনার চাঁদপুর-কুমিল্লা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফরিদগঞ্জ উপজেলা দলের টিম ম্যানেজার নুরুন্নবী নোমান বলেন, খেলা শেষে দুই দলের দর্শকরা বাসে করে যাওয়ার সময় একে অপরকে ‘ভুয়া ভুয়া’ বলে সম্বোধন করে। এ সময় ওয়ারলেস সড়কে গেলে মতলব দক্ষিণ উপজেলার একজন বাস লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে। পরে ফরিদগঞ্জের দর্শকরাও নেমে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে তারা লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করায় আমাদের পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ফয়সার খন্দকার বলেন, খেলা শেষে যাওয়ার সময় আমাদের দেখে ফরিদগঞ্জ দলের দর্শকরা ভুয়া ভুয়া বলতে থাকে। বিপরীতে দর্শকরা মুখে প্রতিবাদ করায় তারা বাস থেকে নেমে আমাদের বাসে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে সাগর, ফাহিম, দুর্জয়, ইকবাল, সৌরভ, হাসিব, তামিমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হারজিতকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চাঁদপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল