ইসরাইলপন্থী অবস্থান নেওয়ায় এজেন্টকে ছাঁটাই করলেন ডুয়া লিপা
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫
ইসরাইলপন্থী অবস্থান নেওয়ায় এজেন্টকে ছাঁটাই করলেন ডুয়া লিপা
ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা তার দীর্ঘদিনের এজেন্ট ডেভিড লেভিকে চাকরিচ্যুত করেছেন। কারণ হিসেবে জানা গেছে, তিনি গ্লাস্টনবেরি উৎসবের আয়োজককে একটি চিঠি দিয়ে ফিলিস্তিনপন্থী আইরিশ র্যাপ ব্যান্ড নীক্যাপ-কে পারফরম্যান্স তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন।
উৎসব শুরুর আগে শিল্পী ও সংগীত সংশ্লিষ্ট কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব আয়োজক মাইকেল ইভিসকে উদ্দেশ্য করে ওই চিঠিতে স্বাক্ষর করেন। পরে চিঠিটি ফাঁস হয়ে গেলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তারা। তবে শেষ পর্যন্ত নীক্যাপ নির্ধারিত সময়েই মঞ্চে ওঠে।
লেভি, যিনি ডব্লিউএমই ট্যালেন্ট এজেন্সির হয়ে ডুয়া লিপাকে প্রতিনিধিত্ব করছিলেন, ছিলেন চিঠির স্বাক্ষরকারীদের একজন। ব্রিটিশ গণমাধ্যম দ্য মেইল অন সানডে জানিয়েছে, ডুয়ার ফিলিস্তিনপন্থী অবস্থানের সঙ্গে এজেন্টের পদক্ষেপ সাংঘর্ষিক হওয়ায় তিনি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।
একটি সূত্র গণমাধ্যমকে জানায়—“ডুয়া মনে করেন, গাজার যুদ্ধ এবং ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের আচরণের পক্ষ সমর্থন করেছেন লেভি। আর চিঠির মধ্য দিয়ে সেটি স্পষ্ট হয়ে গেছে।”
এদিকে নীক্যাপের বিরুদ্ধে অতীতে হিজবুল্লাহ ও হামাসের প্রতি সহানুভূতির অভিযোগ উঠেছে। যদিও তারা বিষয়টি অস্বীকার করেছে। ব্যান্ডের এক সদস্য লিয়াম অগ ও হান্নাইদ (স্টেজনেম মো চারা) গত বছর এক পারফরম্যান্সে হিজবুল্লাহর পতাকা দেখানোর অভিযোগে যুক্তরাজ্যে সন্ত্রাসবাদ-সম্পর্কিত মামলার মুখোমুখি হয়েছেন। মামলাটি এখনো বিচারাধীন
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন