ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

নিউইয়র্কে আখতারের ওপর ডিম হামলা, ক্ষোভে ফুঁসলেন তাসনিম জারা

নিউইয়র্কে আখতারের ওপর ডিম হামলা, ক্ষোভে ফুঁসলেন তাসনিম জারা যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। রোববার (২২ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এই হামলা আখতার হোসেনকে দুর্বল করার বদলে আরও দৃঢ় করবে। রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।” তাসনিম জারা বলেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই আখতার হোসেনকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে এবং গালিগালাজ করা হয়েছে। তার মতে, এটি কেবল ব্যক্তিগত আক্রমণ নয়—বরং সেই রাজনৈতিক শক্তিকে ভয় দেখানোর প্রয়াস, যারা ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার আন্দোলনে যুক্ত। তিনি আরও মন্তব্য করেন, “এই হামলা প্রমাণ করে পরাজিত শক্তির হতাশা কতটা গভীর। আখতার হোসেন আগের চেয়ে আরও শক্ত অবস্থানে থাকবেন।” এ ঘটনার পর এক ভিডিওবার্তায় আখতার হোসেন বলেন, “শেখ হাসিনার গুলি-বুলেটেও ভয় পাইনি, কিছু ভাঙা ডিম আমার পথ রুখতে পারবে না।” তিনি অভিযোগ করেন, নিউইয়র্ক বিমানবন্দরে নামার পর আওয়ামী লীগের কর্মীরা হুমকি, স্লোগান এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এমনকি তার সহকর্মী তাসনিম জারাকেও তারা লক্ষ্যবস্তু করে অশালীন মন্তব্য করে। প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস ফ্লাইট জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও এনসিপি নেতাদের ঘিরে ধরে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দেন। একপর্যায়ে আখতার হোসেনের দিকে ডিম ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সহায়তায় তারা দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করেন। এর আগে আখতার প্রতিবাদে “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে আখতারের ওপর ডিম হামলা, ক্ষোভে ফুঁসলেন তাসনিম জারা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image
নিউইয়র্কে আখতারের ওপর ডিম হামলা, ক্ষোভে ফুঁসলেন তাসনিম জারা যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। রোববার (২২ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এই হামলা আখতার হোসেনকে দুর্বল করার বদলে আরও দৃঢ় করবে। রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।” তাসনিম জারা বলেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই আখতার হোসেনকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে এবং গালিগালাজ করা হয়েছে। তার মতে, এটি কেবল ব্যক্তিগত আক্রমণ নয়—বরং সেই রাজনৈতিক শক্তিকে ভয় দেখানোর প্রয়াস, যারা ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার আন্দোলনে যুক্ত। তিনি আরও মন্তব্য করেন, “এই হামলা প্রমাণ করে পরাজিত শক্তির হতাশা কতটা গভীর। আখতার হোসেন আগের চেয়ে আরও শক্ত অবস্থানে থাকবেন।” এ ঘটনার পর এক ভিডিওবার্তায় আখতার হোসেন বলেন, “শেখ হাসিনার গুলি-বুলেটেও ভয় পাইনি, কিছু ভাঙা ডিম আমার পথ রুখতে পারবে না।” তিনি অভিযোগ করেন, নিউইয়র্ক বিমানবন্দরে নামার পর আওয়ামী লীগের কর্মীরা হুমকি, স্লোগান এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এমনকি তার সহকর্মী তাসনিম জারাকেও তারা লক্ষ্যবস্তু করে অশালীন মন্তব্য করে। প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস ফ্লাইট জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও এনসিপি নেতাদের ঘিরে ধরে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দেন। একপর্যায়ে আখতার হোসেনের দিকে ডিম ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সহায়তায় তারা দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করেন। এর আগে আখতার প্রতিবাদে “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল