ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের অবসরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের অবসরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। ড. ইউনূসের বৈঠকগুলোর মধ্যে ছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা। বৈঠকগুলোতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা এবং আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে মতবিনিময় হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত আলাপে ড. ইউনূস বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচন হবে স্বচ্ছ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য। তিনি এ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানান। আলবানিজ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদান তুলে ধরে প্রশংসা করেন এবং ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানে তার অংশগ্রহণের অভিজ্ঞতা স্মরণ করেন। নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে আলোচনায় উঠে আসে স্বাস্থ্যবীমা সম্প্রসারণ, জীবন ও স্বাস্থ্যবীমা পরিকল্পনা, দীর্ঘমেয়াদি সঞ্চয় ও পেনশন ব্যবস্থা। মাতৃত্বকালীন সেবার জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন ড. ইউনূস। তিনি গ্রামীণ নারীদের উন্নত চিকিৎসকদের সঙ্গে যুক্ত করতে ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর প্রস্তাব দেন। এছাড়া, ওষুধশিল্পকে সামাজিক ব্যবসায়িক কাঠামোয় রূপান্তরের আহ্বান জানিয়ে তিনি বলেন, উৎপাদিত টিকা সর্বজনের নাগালে থাকা উচিত। রানি ম্যাক্সিমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। বৈঠকে নেদারল্যান্ডসের রাজকুমারী কাথারিনা-আমালিয়াও উপস্থিত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদরস আধানোম গেব্রিয়াসিসের সঙ্গে বৈঠকে ড. ইউনূস বৈশ্বিক স্বাস্থ্য খাতে যৌথ অগ্রাধিকার ও সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন।   দিনের শেষে তিনি ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক আয়োজন এবং সামাজিক উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক আরেকটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের অবসরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল