ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ার সমাধিতে ছাত্রদলের ক্ষোভের মুখে ডা. সাবরিনা

জিয়ার সমাধিতে ছাত্রদলের ক্ষোভের মুখে ডা. সাবরিনা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে বিপাকে পড়লেন বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সমাধিতে ফুল দিতে গেলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তার উপস্থিতিতে আপত্তি জানিয়ে স্লোগান শুরু করেন। তারা তাকে আওয়ামী লীগের দালাল আখ্যায়িত করেন। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে সাবরিনা নিজের প্রাইভেট কারে উঠে সেখান থেকে চলে যান। এর আগে গত ২৫ আগস্ট একই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি ফেসবুকে লিখেছিলেন, করোনার টেস্টে জালিয়াতির দায়ে দণ্ডপ্রাপ্ত সাবরিনা কীভাবে জিয়ার মাজারে যান, তা তদন্ত হওয়া উচিত। যারা তাকে নিয়ে গিয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ডা. সাবরিনার বিরুদ্ধে অভিযোগের ইতিহাস জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত থাকাকালে সাবরিনার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান পরিচয় ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হন বলে অভিযোগ রয়েছে। কোভিড-১৯ পরীক্ষার অনুমোদন পাওয়ার পরও নির্ধারিত বুথে নমুনা সংগ্রহ না করে কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে অতিরিক্ত ফি আদায় এবং ভুয়া রিপোর্ট প্রদানের প্রমাণ মেলে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে জানা যায়, প্রায় ১৫ হাজারেরও বেশি ভুয়া রিপোর্ট সরবরাহ করে কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছিল। এছাড়া, তার বিরুদ্ধে দ্বৈত এনআইডি রাখার অভিযোগও প্রমাণিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুটি আলাদা নাম ও জন্মতারিখে তিনি ভোটার হয়েছেন। একটিতে স্বামীর নাম দেওয়া ছিল আর এইচ হক, আরেকটিতে আরিফুল চৌধুরী। সবশেষে, ২০২০ সালের লকডাউনের মধ্যে তার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটিরও বেশি টাকা জমা হয়, যা ভুয়া করোনা টেস্ট থেকে সংগৃহীত বলে দুদকের তদন্তে প্রকাশ পায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জিয়ার সমাধিতে ছাত্রদলের ক্ষোভের মুখে ডা. সাবরিনা

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল