ড. ইউনূসের পদত্যাগের দাবিতে নিউইয়র্কে কানাডা আওয়ামী লীগের বিক্ষোভ
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে কানাডা আওয়ামী লীগ নিউইয়র্কে বিক্ষোভ করেছে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে অংশ নিতে ২৩ সেপ্টেম্বর ড. ইউনূস নিউইয়র্কে পৌঁছালে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা তাঁর সফরের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।
২৪ সেপ্টেম্বর বুধবার কানাডা থেকে ৮ ঘণ্টার যাত্রা শেষে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিউইয়র্কে এসে জ্যাকসন হাইটস ও ম্যানহাটনের একটি হোটেলের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ কর্মসূচি বৃহস্পতিবার সন্ধ্যাতেও অব্যাহত থাকে।
বিক্ষোভ সমাবেশে অংশ নেন—কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিবুর রহমান, কুইবেক শাখার সভাপতি মুন্সী বশীর, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এলেন হেলাল, সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেলীম যুবেরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী সুইটসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, ব্যবসায়ী রমেশ চন্দ্র নাথ, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী, লেখক এম এ করিম জাহাঙ্গীরসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদকারীরা ড. ইউনূস সরকারের ‘অবৈধতা’ তুলে ধরে তাঁর অবিলম্বে পদত্যাগ দাবি করেন।
উল্লেখ্য, ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে বিএনপি চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচনের রোডম্যাপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা।
তবে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচি এবং সম্প্রতি লন্ডন ও জেনেভায় ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে নিরাপত্তা উদ্বেগ বাড়ে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ড. ইউনূসের জন্য যুক্তরাষ্ট্র ফরেন সার্ভিসের কাছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অনুরোধ জানায়।
পররাষ্ট্র উপদেষ্টা এমডি তৌহিদ হোসেন এ প্রসঙ্গে বলেন, “প্রতিবাদ গণতান্ত্রিক অধিকারের অংশ হলেও আমরা নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন