ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ধানের শীষে ভোট দিতে জনগণ অধীর: সালাহউদ্দিন

ধানের শীষে ভোট দিতে জনগণ অধীর: সালাহউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ আজ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন বলেন, “১৬ বছর পর এমন উন্মুক্ত ও প্রাণবন্ত পরিবেশে সম্মেলন আয়োজনের সুযোগ এসেছে, যা দেশের রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘদিন কল্পনার বাইরে ছিল। দেশে গণতন্ত্র প্রায় বিলীন হয়ে গিয়েছিল।” আওয়ামী লীগের ইতিহাস প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, “তাদের অতীত লুটপাটের ইতিহাসে ভরা। শ্বেতপত্র অনুযায়ী প্রায় ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা লুট হয়েছে। এই অর্থ দিয়ে শিক্ষা বাজেট দ্বিগুণ, স্বাস্থ্য খাতে বরাদ্দ তিনগুণ বাড়ানো যেত। মেগা প্রজেক্টের নামে হয়েছে মেগা লুট। ঋণের নামে যে অর্থ আত্মসাৎ করা হয়েছে, তা দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো।” ২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হেলিকপ্টার থেকে সাধারণ মানুষের ওপর গুলি চালানোর যে নজির তৈরি হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল।” তিনি আরও বলেন, “আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছি। কখনও সংস্কারের জন্য, আবার কখনও নির্বাচনের জন্য সংগ্রাম করতে হচ্ছে।” তার দাবি, জনগণ বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার জবাব দিতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় হতে হবে।” বিএনপি ক্ষমতায় গেলে বিচারহীনতার সংস্কৃতি ভাঙার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “প্রতিটি খুন, গুম ও অপরাধের বিচার করা হবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ছিলেন সংস্কারের পথিকৃৎ।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ধানের শীষে ভোট দিতে জনগণ অধীর: সালাহউদ্দিন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল