ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

গাজার হত্যাযজ্ঞ ভোলার নয়: মাহাথির মোহাম্মদ

গাজার হত্যাযজ্ঞ ভোলার নয়: মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের যে নৃশংসতা চালানো হচ্ছে তা কোনোভাবেই বিস্মৃত হওয়ার মতো নয়। শতাব্দীর পর শতাব্দী ধরেও এই গণহত্যা মানব ইতিহাসে গভীর ক্ষত হিসেবে থেকে যাবে। সম্প্রতি শততম জন্মদিন উপলক্ষে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। গাজার পরিস্থিতি নিয়ে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে মাহাথির বলেন, “গাজার মানুষ—শিশু, নারী, পুরুষ, অসুস্থ কিংবা দরিদ্র—কারও জীবনই রক্ষা পাচ্ছে না। গর্ভবতী মায়েদের পর্যন্ত হত্যা করা হচ্ছে। এমন নির্মমতা কি কখনো ভোলা সম্ভব? হয়তো প্রজন্মের পর প্রজন্ম এই হত্যাযজ্ঞ স্মরণে রাখবে।” তিনি আরও উল্লেখ করেন, প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আর তাদের রক্তের দাগ ইতিহাসে অমোচনীয় হয়ে থাকবে। মাহাথির গাজার ঘটনাকে তুলনা করেন বসনিয়ার মুসলমানদের ওপর সংঘটিত হত্যাযজ্ঞ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির হাতে ইহুদিদের গণহত্যার সঙ্গে। তার মতে, যেসব মানুষ নিজেরাই গণহত্যার শিকার হয়েছে, তাদের কাছ থেকে এমন নৃশংসতার পুনরাবৃত্তি আশা করা যায় না। কিন্তু ইসরাইলের ক্ষেত্রে সেটিই ঘটেছে। তার ভাষায়, “আমি ভেবেছিলাম, যারা কখনো গণহত্যার ভুক্তভোগী হয়েছে তারা অন্যের ওপর একই অন্যায় ঘটাতে চাইবে না। কিন্তু বাস্তবে তারা আজ ফিলিস্তিনি আরবদের ওপর সেই একই অপরাধ ঘটাচ্ছে।” ১৯৮০ ও ১৯৯০-এর দশকে নেতৃত্বে থাকাকালীন মাহাথির পশ্চিমা সাম্রাজ্যবাদ ও বৈশ্বিক পুঁজিবাদের বিরুদ্ধে সরব ছিলেন এবং ‘গ্লোবাল সাউথ’-এর প্রবল কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। ফিলিস্তিনি আন্দোলনের একজন আজীবন সমর্থক হিসেবে তিনি বরাবরই যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমালোচনা করেছেন। যদিও অনেক সময় তাকে ইহুদি-বিরোধী মন্তব্যের জন্য সমালোচিত হতে হয়েছে, মাহাথির স্পষ্ট করেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের প্রতি তিনি সহমর্মিতা অনুভব করেছিলেন। তবে বর্তমান ইসরাইলি নীতিকে তিনি দেখছেন ইতিহাস থেকে কিছুই না শেখার প্রতিফলন হিসেবে। তার মতে, “ইসরাইলিরা তাদের অতীত থেকে শিক্ষা নেয়নি। তারা যেসব নির্যাতনের শিকার হয়েছিল, আজ ঠিক সেগুলোই ফিলিস্তিনি জনগণের ওপর প্রয়োগ করছে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গাজার হত্যাযজ্ঞ ভোলার নয়: মাহাথির মোহাম্মদ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল