ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ০১ অক্টোবর ২০২৫

ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৬৯, আহত দেড়শ ছাড়াল

ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৬৯, আহত দেড়শ ছাড়াল ফিলিপিন্সের মধ্যাঞ্চলে শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও দেড়শ’র বেশি মানুষ। বুধবার (১ অক্টোবর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সেবু প্রদেশে, যেখানে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৫৯ জন। ভূমিকম্পের পরপরই সেখানে দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সরকারি সংস্থাগুলো বিদ্যুৎ ও পানির সরবরাহ পুনরুদ্ধার এবং দুর্গতদের সহায়তায় জরুরি তৎপরতা শুরু করেছে। হাসপাতালগুলোতে ভিড় বেড়ে যাওয়ায় আফটারশক চলতে থাকায় অনেককে বাইরে বসেই চিকিৎসা দেওয়া হচ্ছে। সিভিল ডিফেন্স কর্মকর্তা র্যাফি আলেজান্দ্রো জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল সংলগ্ন বোগো শহরের একটি হাসপাতালে অসংখ্য আহত রোগী ভর্তি করা হয়েছে। প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র দ্রুত ত্রাণ সহায়তার আশ্বাস দিয়ে বলেন, মন্ত্রিপরিষদের কর্মকর্তারা সরাসরি ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সেবু নগরীতে প্রায় ৩৪ লাখ মানুষ বসবাস করে এবং এটি ফিলিপাইনের দ্বিতীয় ব্যস্ততম প্রবেশদ্বার। তীব্র ক্ষয়ক্ষতির পরও ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ভূমিকম্পটি মঙ্গলবার রাত স্থানীয় সময় রাত ১০টার পর সেবুর উপকূলে আঘাত হানে। ভূমিকম্প পর্যবেক্ষকরা জানান, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। তবে কোনো সুনামির আশঙ্কা ছিল না। এদিকে, ফিলিপাইনের আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর থেকে এ অঞ্চলে ৬১১টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ জুলাই ২০২৬

ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৬৯, আহত দেড়শ ছাড়াল

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল