ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ০১ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে এসএসসি পরীক্ষার্থী তহমিনার থানায় অবস্থান

কোম্পানীগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টর আ'টক, চালক আদালতে প্রেরণ

নোয়াখালী সদরে প্রাইভেট কারের ধা'ক্কায় পথচারী নারী নি'হত।

কুড়িগ্রামে বিজিবির বড় সাফল্য: অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারি আটক

বড়াইবাড়ি দিবস আজ: মাতৃভূমির অখণ্ডতা রক্ষার ২৫ বছর

দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে:জ্বালানি প্রতিমন্ত্রী

পিআর পদ্ধতি নিয়ে ভিন্নমুখী অবস্থানে বিএনপি-জামায়াত

পিআর পদ্ধতি নিয়ে ভিন্নমুখী অবস্থানে বিএনপি-জামায়াত আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে ভিন্ন অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে— তারা পিআর পদ্ধতির বিপক্ষে। অন্যদিকে জামায়াত বলছে, সংসদের উভয় কক্ষেই এই পদ্ধতি চালু হওয়া প্রয়োজনপিআর পদ্ধতি নিয়ে ভিন্নমুখী অবস্থানে বিএনপি-জামায়াত। জাতিসংঘ সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে বলেন, “আমরা বারবার পরিষ্কারভাবে বলেছি, বিএনপি পিআর পদ্ধতির পক্ষে নয়। দেশের সাধারণ মানুষও এ পদ্ধতি বোঝে না এবং মেনে নেবে না।” অন্যদিকে যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তাদের দল ইতোমধ্যেই পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। এর মধ্যে অন্যতম দাবি হলো— জাতীয় সংসদের উচ্চ ও নিম্ন দুই কক্ষেই পিআর ব্যবস্থা চালু করা। এছাড়া জুলাই সনদ অনুযায়ী নির্বাচন আয়োজন, সমান সুযোগ সৃষ্টি, বর্তমান সরকারের ‘গণহত্যা-দুর্নীতির বিচার’ এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন তিনি। তাহের বলেন, “আমরা স্পষ্টভাবে পিআরের পক্ষে। ঐকমত্য কমিশনের ৩১ দলের মধ্যে ২৫ দল এ ব্যবস্থাকে সমর্থন করেছে। তবে কে কোন কক্ষে সমর্থন করবে, সেটা ভিন্ন বিষয়।” বিএনপি এ বিষয়ে ভিন্ন সুর তোলে। মির্জা ফখরুল বলেন, “আমরা নিম্নকক্ষে পিআরের পক্ষে নই। উচ্চকক্ষ নিয়েও এখনো কোনো অবস্থান নেই। পরে আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধানের চেষ্টা করব।” যেখানে জামায়াত স্পষ্টভাবে কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি তুলেছে, বিএনপি সেখানে উল্টো মত দিয়েছে। ফখরুল বলেন, “আমরা কখনোই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই।” ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই দলের বক্তব্যে পার্থক্য থাকলেও তারা উভয়েই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন। তাহের বলেন, “আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবই। সরকারের কাছে আমাদের দাবি পৌঁছে দিয়েছি। কীভাবে প্রতিক্রিয়া দেবে, তা সময়ই বলে দেবে।” অন্যদিকে বিএনপি মহাসচিবও জানিয়েছেন, তাদের দলের প্রধান লক্ষ্য এখন নির্বাচনমুখী কর্মসূচি ও ভোটের প্রস্তুতি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিআর পদ্ধতি নিয়ে ভিন্নমুখী অবস্থানে বিএনপি-জামায়াত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল