বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কুমিল্লা–৪ এ এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
কুমিল্লা–৪ এ এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ, প্রথম দফায় ১২৫ আসনের তালিকা ঘোষণা
---আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, মনোনয়নপত্র বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সব আবেদন পর্যালোচনা করে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। “আজ যাদের নাম ঘোষণা করছি, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, আমরা তদন্ত করে প্রয়োজন হলে প্রার্থিতা বাতিল করব,” বলেন তিনি।
ঘোষিত তালিকা অনুযায়ী, কুমিল্লা–৪ আসনে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার মনোনয়নকে কেন্দ্র করে ওই এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেও জানা গেছে।
এনসিপির প্রথম দফার তালিকার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি আরও গতি পেয়েছে, জানায় দলটির কেন্দ্রীয় সূত্র।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন