ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

জামায়াতের নতুন আমির নির্বাচন ডিসেম্বরেই

জামায়াতের নতুন আমির নির্বাচন ডিসেম্বরেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিসেম্বর মাসে নতুন আমির নির্বাচন করবে। গোপন ও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সারা দেশের এক লাখেরও বেশি রুকন সদস্য এই নির্বাচনে অংশ নেবেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের আগেই এই নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বর্তমান আমির ডা. শফিকুর রহমানের দায়িত্বের মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। তিনি দ্বিতীয়বারের মতো এ পদে দায়িত্ব পালন করছেন। গঠনতন্ত্র অনুসারে, প্রতি তিন বছর পর আমির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আমির নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় মজলিসে শুরার সঙ্গে পরামর্শ করে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও অন্যান্য নির্বাহী পদে দায়িত্ব বণ্টন করেন। তবে একজন ব্যক্তি কতবার আমির হতে পারবেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সীমা নেই। দলের সংবিধান অনুযায়ী, বিদায়ী মজলিসে শুরা তিনজন প্রার্থীর একটি তালিকা তৈরি করে দেয়। এরপর সারা দেশের রুকনরা গোপন ভোটে ওই তালিকা থেকে একজনকে নির্বাচন করেন। তবে চাইলে ভোটাররা তালিকার বাইরে থেকেও প্রার্থীকে ভোট দিতে পারেন। দলীয় সূত্রে জানা গেছে, এবার দুটি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে। একটিতে আছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম। অন্য প্যানেলে আজহারের পরিবর্তে আছেন আরেক নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ২৫ ডিসেম্বরের আগেই দলের নেতৃত্ব নির্বাচন শেষ হবে। নতুন আমিরের কাঁধেই থাকবে আসন্ন জাতীয় নির্বাচনে দলের নেতৃত্ব ও চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব। ২০০৯ সালে প্রথমবারের মতো জামায়াতের সর্বোচ্চ নেতৃত্বে আসেন ডা. শফিকুর রহমান। এরপর ২০২২ সালে দ্বিতীয়বার নির্বাচিত হন তিনি। দেড় দশকের দুঃসময় পার করে ২০২৪ সালের পর থেকে রাজনীতির ময়দানে তুলনামূলক স্বস্তি ফিরেছে জামায়াতে ইসলামীতে। এখন দলটি জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিসহ রাজনৈতিক অঙ্গনে সরব রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জামায়াতের নতুন আমির নির্বাচন ডিসেম্বরেই

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল