ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এক হৃদয়বিদারক ও অবিশ্বাস্য ঘটনা

ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এক হৃদয়বিদারক ও অবিশ্বাস্য ঘটনা। জীবনের শেষ প্রান্তে এসে একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে পুনরায় বিবাহের সিদ্ধান্ত নিয়েছিলেন সংগ্রুরাম নামে এক প্রবীণ ব্যক্তি। কিন্তু নতুন জীবনের স্বপ্ন দেখা সেই দিনটিই তার জীবনের শেষ দিনে পরিণত হলো—বিয়ের রাত পেরোতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) জৈনপুর জেলার কুছমুছ গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর সম্পূর্ণ একা হয়ে পড়েছিলেন সংগ্রুরাম। একাকিত্ব কাটাতে সম্প্রতি তিনি ৩৫ বছর বয়সী মানভাবতী নামে এক নারীর সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন। গ্রামের মন্দিরে ধর্মীয় নিয়মে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠানটি। কিন্তু সুখের শুরুটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংগ্রুরাম। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বৃদ্ধের হঠাৎ মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেউ মনে করছেন, এটি স্বাভাবিক মৃত্যু; আবার কেউ কেউ সন্দেহের চোখে দেখছেন পুরো ঘটনাকে। ময়নাতদন্ত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এক হৃদয়বিদারক ও অবিশ্বাস্য ঘটনা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image
ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এক হৃদয়বিদারক ও অবিশ্বাস্য ঘটনা। জীবনের শেষ প্রান্তে এসে একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে পুনরায় বিবাহের সিদ্ধান্ত নিয়েছিলেন সংগ্রুরাম নামে এক প্রবীণ ব্যক্তি। কিন্তু নতুন জীবনের স্বপ্ন দেখা সেই দিনটিই তার জীবনের শেষ দিনে পরিণত হলো—বিয়ের রাত পেরোতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) জৈনপুর জেলার কুছমুছ গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর সম্পূর্ণ একা হয়ে পড়েছিলেন সংগ্রুরাম। একাকিত্ব কাটাতে সম্প্রতি তিনি ৩৫ বছর বয়সী মানভাবতী নামে এক নারীর সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন। গ্রামের মন্দিরে ধর্মীয় নিয়মে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠানটি। কিন্তু সুখের শুরুটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংগ্রুরাম। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বৃদ্ধের হঠাৎ মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেউ মনে করছেন, এটি স্বাভাবিক মৃত্যু; আবার কেউ কেউ সন্দেহের চোখে দেখছেন পুরো ঘটনাকে। ময়নাতদন্ত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল