ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

মাদারীপুরে চমকপ্রদ আয়োজনে জাতীয় রিপোর্টার্স ক্লাব জেলা শাখার কমিটি ঘোষণা

চমকপ্রদ আয়োজনে মাদারীপুরে জাতীয় রিপোর্টার্স ক্লাব মাদারীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের শকুনী লেকপাড়ের স্বপ্নচুড়া রেস্টুরেন্টে আয়োজিত অভিষেক ও পরিচিতি সভায় ২৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটির ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটিতে দৈনিক দেশ বার্তা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি তাজুল মাতুব্বরকে সভাপতি এবং নিউজ টুয়েন্টিওয়ান আইপি টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান বাবুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রিপোর্টার্স ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেছুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, বেলাল রিজভী, এস এম আরাফাত হাসান, সাগর হোসেন তামিম, এস আর শফিক স্বপন, ইমদাদুল হক, আনোয়ার হোসেন হাওলাদার, জসিম উদ্দিন জুয়েল বেপারী, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সাইফুল ইসলাম, আরটিভির সাংবাদিক শাহ জালাল, হাজী ইদ্রিস মোল্লা, উপদেষ্টা সারোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। নতুন এই সংগঠনের মাধ্যমে জেলার মূলধারার সাংবাদিকতাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন। সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিরা তাদের সফল কার্যক্রমের জন্য শুভকামনা জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মাদারীপুরে চমকপ্রদ আয়োজনে জাতীয় রিপোর্টার্স ক্লাব জেলা শাখার কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image
চমকপ্রদ আয়োজনে মাদারীপুরে জাতীয় রিপোর্টার্স ক্লাব মাদারীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের শকুনী লেকপাড়ের স্বপ্নচুড়া রেস্টুরেন্টে আয়োজিত অভিষেক ও পরিচিতি সভায় ২৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটির ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটিতে দৈনিক দেশ বার্তা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি তাজুল মাতুব্বরকে সভাপতি এবং নিউজ টুয়েন্টিওয়ান আইপি টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান বাবুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রিপোর্টার্স ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেছুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, বেলাল রিজভী, এস এম আরাফাত হাসান, সাগর হোসেন তামিম, এস আর শফিক স্বপন, ইমদাদুল হক, আনোয়ার হোসেন হাওলাদার, জসিম উদ্দিন জুয়েল বেপারী, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সাইফুল ইসলাম, আরটিভির সাংবাদিক শাহ জালাল, হাজী ইদ্রিস মোল্লা, উপদেষ্টা সারোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। নতুন এই সংগঠনের মাধ্যমে জেলার মূলধারার সাংবাদিকতাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন। সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিরা তাদের সফল কার্যক্রমের জন্য শুভকামনা জানান।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল