ডি এস কে টিভি চ্যানেল

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত: বেতন বৈষম্য নিরসনসহ ৬ দফা দাবি

কালকিনিতে স্বাস্থ্য সহকারীরা পাঁচম দিন ধরে বেতন বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। রোববার দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬০ জন স্বাস্থ্য সহকারী। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সদস্যরা তাদের দাবির মধ্যে বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতাকে স্নাতক পর্যায়ে উন্নীত করা ও বিজ্ঞানের সংযোজন, ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানিয়েছেন। স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না আসায় বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। তারা সরকারের প্রতি দ্রুত এই ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। কর্মবিরতির সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন, সহসভাপতি মো. এমদাদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পলাশ, কোষাধ্যক্ষ মেহেদি হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত: বেতন বৈষম্য নিরসনসহ ৬ দফা দাবি

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

featured Image
কালকিনিতে স্বাস্থ্য সহকারীরা পাঁচম দিন ধরে বেতন বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। রোববার দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬০ জন স্বাস্থ্য সহকারী। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সদস্যরা তাদের দাবির মধ্যে বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতাকে স্নাতক পর্যায়ে উন্নীত করা ও বিজ্ঞানের সংযোজন, ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানিয়েছেন। স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না আসায় বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। তারা সরকারের প্রতি দ্রুত এই ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। কর্মবিরতির সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন, সহসভাপতি মো. এমদাদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পলাশ, কোষাধ্যক্ষ মেহেদি হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল