ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

নোয়াখালীতে চার ফ্ল্যাটে চুরি, ২৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুটের অভিযোগ

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

আজ থেকে রেকর্ড দামে রুপা বিক্রি শুরু, ভরিতে কত

আজ থেকে রেকর্ড দামে রুপা বিক্রি শুরু, ভরিতে কত? স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে আবারও বেড়েছে রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয় করে জানিয়েছে, আজ বুধবার (৮ অক্টোবর) থেকে রুপা বিক্রি হবে নতুন দামে। বাজুসের মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার ভরিপ্রতি রুপার দাম ১ হাজার ২৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন দামের হিসাবে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপা বিক্রি হবে ৪ হাজার ৬৫৪ টাকায় — যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এছাড়া, ২১ ক্যারেটের রুপার ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৮০২ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ২ হাজার ৮৫৮ টাকায়। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে। এর আগে, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ৩ হাজার ৬২৮ টাকা, যা ছিল সে সময়ের সর্বোচ্চ রেকর্ড। নতুন সমন্বয়ের মাধ্যমে চলতি বছরে মোট পঞ্চমবারের মতো রুপার দাম পরিবর্তন হলো। এর মধ্যে চারবার বেড়েছে, আর একবার কমানো হয়েছে। অন্যদিকে, স্বর্ণের বাজারেও তৈরি হয়েছে নতুন রেকর্ড। বাজুস জানায়, ভরিপ্রতি ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা— যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া, ২১ ক্যারেটের স্বর্ণ ভরি ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকায়। চলতি বছর খন পর্যন্ত ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, আর ১৮ বার কমেছে। ২০২৪ সালেও সমন্বয় হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আজ থেকে রেকর্ড দামে রুপা বিক্রি শুরু, ভরিতে কত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল