চানখারপুলে ৬ জন হত্যার মামলা: আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫
চানখারপুলে ৬ জন হত্যার মামলা: আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণের দশম দিন আজ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মিজানুল ইসলাম।
আজকের শুনানিতে সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে তিনি মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। সেখানে আসিফ মাহমুদ জানান, জুলাই অভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে কিছু সমন্বয়কারীর কাছ থেকে জোরপূর্বক ভিডিও বার্তা সংগ্রহ করেছিল ডিবি। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
আরও জানা যায়, ১৯ জুলাই ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার সময় ফোন ট্র্যাক করে তাকে তুলে নেয় ডিজিএফআই সদস্যরা। চোখ বাঁধা অবস্থায় পাঁচ দিন তিনি কোথায় ছিলেন তা জানতে পারেননি। তবে পরে ৫ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে তিনি গুম থাকার সময়ের ঘরটি শনাক্ত করেন বলে জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। নিহতরা হলেন—শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন