ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

মুক্তিযুদ্ধবিরোধী ‘অপপ্রচারের’ প্রতিবাদে ঢাবিতে ইলিয়াস ও পিনাকীর কুশপুত্তলিকা দাহ:

মুক্তিযুদ্ধবিরোধী ‘অপপ্রচারের’ প্রতিবাদে ঢাবিতে ইলিয়াস ও পিনাকীর কুশপুত্তলিকা দাহ: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে ‘অপপ্রচার, বিভ্রান্তিকর বক্তব্য ও অবমাননাকর মন্তব্যের’ প্রতিবাদে ঢাকার বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে রাজু ভাস্কর্যের চত্বর মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে ভেসে আসে— “পিনাকীর দুই গালে, জুতা মারো তালে তালে”, “ইলিয়াসের দুই গালে, জুতা মারো তালে তালে”, “পাকিস্তানিদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপ-দাদার।” শিক্ষার্থীরা বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে সামান্যতম অবমাননাও তারা মেনে নেবেন না, বিশেষ করে বিজয়ের মাসে এমন ‘অপপ্রচার’ আরও কষ্টদায়ক।   আয়োজকদের একজন জানান, নৈতিক দায়বদ্ধতা থেকেই এই প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মর্যাদাকে সর্বোচ্চ সম্মান করি। যেভাবে সামাজিকমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে—তা কোনোভাবেই সহ্য করা যায় না।”   শিক্ষার্থীদের দাবি, ইতিহাস বিকৃতি ও অপমানের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিতে হবে এবং এ বিষয়ে সমাজে সচেতনতা বাড়াতে হবে।   ঢাবি ক্যাম্পাসে আয়োজনটি ঘিরে কয়েকশ শিক্ষার্থী সমবেত হয়ে তাদের ক্ষোভ ও প্রতিবাদ জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুক্তিযুদ্ধবিরোধী ‘অপপ্রচারের’ প্রতিবাদে ঢাবিতে ইলিয়াস ও পিনাকীর কুশপুত্তলিকা দাহ:

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image
মুক্তিযুদ্ধবিরোধী ‘অপপ্রচারের’ প্রতিবাদে ঢাবিতে ইলিয়াস ও পিনাকীর কুশপুত্তলিকা দাহ: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে ‘অপপ্রচার, বিভ্রান্তিকর বক্তব্য ও অবমাননাকর মন্তব্যের’ প্রতিবাদে ঢাকার বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে রাজু ভাস্কর্যের চত্বর মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে ভেসে আসে— “পিনাকীর দুই গালে, জুতা মারো তালে তালে”, “ইলিয়াসের দুই গালে, জুতা মারো তালে তালে”, “পাকিস্তানিদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপ-দাদার।” শিক্ষার্থীরা বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে সামান্যতম অবমাননাও তারা মেনে নেবেন না, বিশেষ করে বিজয়ের মাসে এমন ‘অপপ্রচার’ আরও কষ্টদায়ক।   আয়োজকদের একজন জানান, নৈতিক দায়বদ্ধতা থেকেই এই প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মর্যাদাকে সর্বোচ্চ সম্মান করি। যেভাবে সামাজিকমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে—তা কোনোভাবেই সহ্য করা যায় না।”   শিক্ষার্থীদের দাবি, ইতিহাস বিকৃতি ও অপমানের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিতে হবে এবং এ বিষয়ে সমাজে সচেতনতা বাড়াতে হবে।   ঢাবি ক্যাম্পাসে আয়োজনটি ঘিরে কয়েকশ শিক্ষার্থী সমবেত হয়ে তাদের ক্ষোভ ও প্রতিবাদ জানান।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল