নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগমুহূর্তে ট্রাম্পকে সমর্থন জানালো রাশিয়া!
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগমুহূর্তে ট্রাম্পকে সমর্থন জানালো রাশিয়া!
আন্তর্জাতিক ডেস্ক |
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থীতায় সমর্থন দিয়েছে রাশিয়া। শুক্রবার (১০ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন—রাশিয়া ট্রাম্পের নোবেল মনোনয়নে সমর্থন দিচ্ছে।
তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো দেয়নি মস্কো।
বাংলাদেশ সময় বিকেল ৩টায় ঘোষণা করা হবে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম। যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের পুরস্কার জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।
এর আগে রাশিয়া একাধিকবার জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের উদ্যোগের জন্য তারা কৃতজ্ঞ।
? আরও পড়ুন: [সম্ভাব্য ১০ প্রার্থী যারা এবার শান্তিতে নোবেল জিততে পারেন]
এদিকে, নরওয়ের রাজনৈতিক অঙ্গনে ট্রাম্পের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, যদি ট্রাম্পকে নোবেল না দেওয়া হয়, তাহলে ওয়াশিংটন–অসলো সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে নরওয়ের কূটনৈতিক মহল।
নোবেল কমিটি জানিয়েছে, তারা বিজয়ীর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে গত সোমবারই—অর্থাৎ ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতি ঘোষণার আগেই।
নরওয়ের বামপন্থি সমাজতান্ত্রিক দলের নেতা ও পররাষ্ট্র নীতির মুখপাত্র কির্স্টি বার্গস্টো বলেছেন,
> “অসলোকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। ট্রাম্প একজন অনিশ্চিত ও কর্তৃত্ববাদী নেতা, যিনি বাকস্বাধীনতা এবং বিচারব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছেন।”
তিনি আরও বলেন,
> “নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীন সংস্থা। নরওয়েজিয়ান সরকারের এখানে কোনো ভূমিকা নেই। তবে ট্রাম্প সেটা জানেন কি না, তা নিয়ে আমাদের সন্দেহ আছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।”
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন