ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নোয়াখালীতে চার ফ্ল্যাটে চুরি, ২৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুটের অভিযোগ

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

গণতন্ত্রের জন্য রক্ত দিতে আবারও প্রস্তুত বিএনপি: মির্জা ফখরুল

গণতন্ত্রের জন্য রক্ত দিতে আবারও প্রস্তুত বিএনপি: মির্জা ফখরুল প্রয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও রক্ত দিতে প্রস্তুত বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হাসিনা শুধু ফ্যাসিস্ট নয়, মনস্টার হাসিনা—তিনি দেশের সবকিছু তছনছ করে দিয়েছেন, জাতির প্রতিটি ক্ষেত্র ধ্বংস করে গেছেন।” বিএনপি নেতা আরও বলেন, “গণতন্ত্রের জন্য আমরা বরাবরই লড়েছি। ৯০-এর দশকে ছাত্র ও জনতার আন্দোলনে একনায়কতন্ত্রের পতন ঘটেছিল। আজও সেই গণতন্ত্র রক্ষায় আমাদের আন্দোলন অব্যাহত আছে।” ফখরুল দাবি করেন, গত ১৫ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপির ওপর ভয়াবহ দমনপীড়ন চালানো হয়েছে। “এই সময়ে প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, ২০ হাজারের বেশিকে হত্যা করা হয়েছে, আর ১ হাজার ৭৯৯ জনকে গুম করা হয়েছে,”—বলেন তিনি। তার ভাষায়, “এত ত্যাগের পরও নারী-শিশুদের হত্যা করা হয়েছে। এখন সময় এসেছে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনার। এর একমাত্র উপায় হলো একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।” সংস্কার নিয়ে সমালোচনার জবাবে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়। আমাদের জন্মই হয়েছে সংস্কারের ধারায়—শহীদ জিয়ার হাত ধরে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তাই বিএনপিকে নিয়ে মিথ্যা প্রচারণা বন্ধ করা উচিত।” ধানের শীষ প্রতীক নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ধানের শীষ অপ্রতিরোধ্য প্রতীক—এই কারণেই ষড়যন্ত্র চলছে। প্রতীক নিয়ে বিতর্ক করে লাভ নেই, এটি নির্বাচন কমিশনের বিষয়। কারণ, ধানের শীষ ঠেকাতে পারলেই বাংলাদেশের শত্রুরা সফল হবে।” স্লোগানে সাড়া দিয়ে ফখরুল বলেন, “মার্কা কোনটা? ধানের শীষ!—এই প্রতীক নিয়েই জয়লাভ করতে হবে।” তিনি আরও বলেন, “কয়েকদিনের লাফালাফিতে গণতন্ত্র আসে না; দরকার অভিজ্ঞতা, ত্যাগ ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ।” আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন চায় বিএনপি জানিয়ে তিনি হুঁশিয়ার করেন, “নির্ধারিত সময়ের বাইরে কোনো নির্বাচন হলে বিএনপি তা মেনে নেবে না।” এ সময় তিনি অভিযোগ করেন, “একটি গোষ্ঠী প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি—নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে সেই নির্বাচন বাতিল বলে গণ্য হবে।” সভায় তিনি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত মুক্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গণতন্ত্রের জন্য রক্ত দিতে আবারও প্রস্তুত বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল