ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও বিকন ফার্মার এমডি এবাদুল করিম আর নেই

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও বিকন ফার্মার এমডি এবাদুল করিম আর নেই --ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম (৬৯) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা ৪ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবাদুল করিম। তিনি নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে। রাজনীতি ছাড়াও দেশের ওষুধ শিল্পে তার অবদান ছিল উল্লেখযোগ্য। পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।   এবাদুল করিমের সাবেক ব্যক্তিগত সহকারী মোক্তার হোসেন জানান, বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।   রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়িক মহল ও নির্বাচনী এলাকায় তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও বিকন ফার্মার এমডি এবাদুল করিম আর নেই

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও বিকন ফার্মার এমডি এবাদুল করিম আর নেই --ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম (৬৯) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা ৪ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবাদুল করিম। তিনি নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে। রাজনীতি ছাড়াও দেশের ওষুধ শিল্পে তার অবদান ছিল উল্লেখযোগ্য। পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।   এবাদুল করিমের সাবেক ব্যক্তিগত সহকারী মোক্তার হোসেন জানান, বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।   রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়িক মহল ও নির্বাচনী এলাকায় তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল