ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ১১ অক্টোবর ২০২৫

আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে দেখাতে চাই—আইনের শাসন বাস্তবে কেমন হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে দেখাতে চাই—আইনের শাসন বাস্তবে কেমন হয়। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। সিইসি বলেন, “সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন আমাদের সবার মিলিত প্রচেষ্টায় সম্ভব। সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে ভোটারদের আস্থা অর্জন করা যাবে।” তিনি আরও জানান, প্রিসাইডিং অফিসারদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে, তবে সেই ক্ষমতা সময়মতো ও সঠিকভাবে প্রয়োগ করতে হবে। “ক্ষমতা থাকা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সেই ক্ষমতার যথাযথ ব্যবহারও অপরিহার্য,”—বলেন নাসির উদ্দিন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে দেখাতে চাই—আইনের শাসন বাস্তবে কেমন হয়।

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫

featured Image
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে দেখাতে চাই—আইনের শাসন বাস্তবে কেমন হয়। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। সিইসি বলেন, “সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন আমাদের সবার মিলিত প্রচেষ্টায় সম্ভব। সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে ভোটারদের আস্থা অর্জন করা যাবে।” তিনি আরও জানান, প্রিসাইডিং অফিসারদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে, তবে সেই ক্ষমতা সময়মতো ও সঠিকভাবে প্রয়োগ করতে হবে। “ক্ষমতা থাকা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সেই ক্ষমতার যথাযথ ব্যবহারও অপরিহার্য,”—বলেন নাসির উদ্দিন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল