ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ১২ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের পাল্টা হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি

আফগানিস্তানের পাল্টা হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় পাকিস্তানের বিমান হামলার জবাবে পাল্টা অভিযান চালিয়েছে তালেবান বাহিনী। এই অভিযানে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। রোববার (১২ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্র ও গোলাবারুদ দখল করেছে। তবে এ অভিযানে আফগান তালেবানেরও ২০ জনের বেশি সদস্য হতাহত হয়েছেন। এ বিষয়ে পাকিস্তান এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে হেলমান্দ প্রদেশের মুখপাত্র মৌলভী মোহাম্মদ কাসিম রিয়াজ জানান, শনিবার (১১ অক্টোবর) রাতে বাহরামপুর জেলার ডুরান্ড লাইনের কাছে আফগান বাহিনীর পাল্টা আক্রমণে ১৫ পাকিস্তানি সেনা নিহত হয়। এ সময় তিনটি সামরিক ফাঁড়ি দখল ও অস্ত্র–গোলাবারুদ জব্দ করা হয়। আফগান রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এপি জানায়, পাল্টা হামলায় এক ডজনের বেশি পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন। তবে ইসলামাবাদ এ বিষয়ে নীরব রয়েছে। গত বৃহস্পতিবার কাবুল ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। আরও পড়ুন: আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে, সতর্ক করেছিল পাকিস্তান পাকিস্তান হামলার অভিযোগ স্বীকারও করেনি, অস্বীকারও করেনি। বরং কাবুলকে আহ্বান জানিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)–এর মতো সংগঠনগুলোকে আশ্রয় না দিতে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে আফগান বাহিনী হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, নাঙ্গারহার ও কুনার প্রদেশে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিভিন্ন চৌকি লক্ষ্য করে হামলা চালায়। এই এলাকাগুলো আফগান-পাক সীমান্ত অঞ্চলে অবস্থিত। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি জানান, এটি পাকিস্তানের বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়। তিনি বলেন, “স্থানীয় সময় মধ্যরাতের দিকে অভিযান শেষ হয়। আমাদের আকাশসীমা আবারও লঙ্ঘন করা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।” অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি জানিয়েছে, আফগান হামলার জবাবে পাকিস্তানি সেনারা সীমান্তের ১৯টি আফগান চৌকি দখল করেছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়, অনেক আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছেন, বাকিরা পালিয়ে গেছেন। কয়েকটি চৌকিতে আগুনও লেগেছে। রেডিও পাকিস্তান জানায়, পাকিস্তানি সেনারা আফগান তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দপ্তর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প ও খারচর দুর্গ সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, আফগান দিক থেকে গোলাবর্ষণের মাধ্যমে টিটিপি যোদ্ধাদের পাকিস্তানে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছিল, তবে পাকিস্তানি সেনারা দ্রুত ও শক্ত প্রতিক্রিয়া জানায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আফগানিস্তানের পাল্টা হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল