পাকিস্তানে হামলার চেষ্টা নস্যাৎ, লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত ৫ ড্রোন
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, খারান জেলার আলবাত এলাকায় অবস্থিত একটি নিরাপত্তা চৌকিতে হামলার উদ্দেশ্যে ড্রোনগুলো পাঠায় সন্ত্রাসীরা। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনগুলো ধ্বংস করে দেয়।
এ ঘটনায় কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে গত মাসেও আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করেছিল দেশটির সশস্ত্র বাহিনী।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন