ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ১২ অক্টোবর ২০২৫

সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা: “একা গিয়ে কী করবো?

সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা: “একা গিয়ে কী করবো?” স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আমার ছেলে-মেয়ে সবাই দেশে আছে, আমি একা গিয়ে কী করবো?”—এভাবেই তিনি ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। রোববার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য বিশেষ প্রশিক্ষণ পাবেন, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা, যাতে ভোট প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরাপদ হয়। তিনি আরও বলেন, আনসার ও ভিডিপির প্রায় সাড়ে পাঁচ লাখ সদস্য নিয়মিত দায়িত্বে থাকবেন, পাশাপাশি ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য ভোটের দিন মাঠে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষায়। আগের তিনটি জাতীয় নির্বাচনের (২০১৪, ২০১৮ ও ২০২৪) অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তৎকালীন দায়িত্বে থাকা অনেক কর্মকর্তা এবার দায়িত্বে থাকবেন না। নতুনদের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করা হবে।” পার্বত্য অঞ্চলের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এখন এলাকা অনেক শান্ত। মাঝেমধ্যে কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবী ওই অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে।” আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, “আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে; আইনে যা বলা আছে, সেটাই হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা: “একা গিয়ে কী করবো?

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৫

featured Image
সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা: “একা গিয়ে কী করবো?” স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আমার ছেলে-মেয়ে সবাই দেশে আছে, আমি একা গিয়ে কী করবো?”—এভাবেই তিনি ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। রোববার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য বিশেষ প্রশিক্ষণ পাবেন, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা, যাতে ভোট প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরাপদ হয়। তিনি আরও বলেন, আনসার ও ভিডিপির প্রায় সাড়ে পাঁচ লাখ সদস্য নিয়মিত দায়িত্বে থাকবেন, পাশাপাশি ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য ভোটের দিন মাঠে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষায়। আগের তিনটি জাতীয় নির্বাচনের (২০১৪, ২০১৮ ও ২০২৪) অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তৎকালীন দায়িত্বে থাকা অনেক কর্মকর্তা এবার দায়িত্বে থাকবেন না। নতুনদের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করা হবে।” পার্বত্য অঞ্চলের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এখন এলাকা অনেক শান্ত। মাঝেমধ্যে কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবী ওই অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে।” আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, “আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে; আইনে যা বলা আছে, সেটাই হবে।”

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল