ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

যুদ্ধবিরতির মাঝেই গাজায় গুলিতে প্রাণ গেল ফিলিস্তিনি সাংবাদিকের

যুদ্ধবিরতির মাঝেই গাজায় গুলিতে প্রাণ গেল ফিলিস্তিনি সাংবাদিকের গাজা সিটিতে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি। হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিন পরই ঘটে এই মর্মান্তিক ঘটনা। মাত্র ২৮ বছর বয়সেই গাজা যুদ্ধের বাস্তবচিত্র ধারণ ও প্রচারের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন সালেহ। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে ‘প্রেস’ লেখা জ্যাকেট পরিহিত অবস্থায় তাঁর নিথর দেহ একটি ট্রাকের পেছনে পড়ে থাকতে দেখা যায়—যার সত্যতা যাচাই করেছে আল জাজিরা। ঘটনাটি ঘটে গাজার সাবরা এলাকায়, যেখানে হামাসের নিরাপত্তা বাহিনী ও স্থানীয় দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছিল। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়েই গুলির আঘাতে প্রাণ হারান সালেহ। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরের ভেতরে অবস্থানরত একদল সশস্ত্র গোষ্ঠীকে ঘিরে ফেলে। গ্রেফতারের চেষ্টা চলাকালে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এতে হামাসের আটজন নিরাপত্তা সদস্য নিহত হন। হাসপাতাল সূত্র জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ সদস্য এবং হামাসের আটজন যোদ্ধা প্রাণ হারিয়েছেন। দুগমুশ গোত্র গাজার অন্যতম প্রভাবশালী ও পুরোনো গোত্র, যাদের সঙ্গে হামাসের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। অতীতেও তাদের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সালেহ আলজাফারাওয়ির মৃত্যু আবারও প্রমাণ করল—যুদ্ধবিরতির মধ্যেও গাজায় সাংবাদিকদের নিরাপত্তা এখনো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

যুদ্ধবিরতির মাঝেই গাজায় গুলিতে প্রাণ গেল ফিলিস্তিনি সাংবাদিকের

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫

featured Image
যুদ্ধবিরতির মাঝেই গাজায় গুলিতে প্রাণ গেল ফিলিস্তিনি সাংবাদিকের গাজা সিটিতে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি। হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিন পরই ঘটে এই মর্মান্তিক ঘটনা। মাত্র ২৮ বছর বয়সেই গাজা যুদ্ধের বাস্তবচিত্র ধারণ ও প্রচারের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন সালেহ। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে ‘প্রেস’ লেখা জ্যাকেট পরিহিত অবস্থায় তাঁর নিথর দেহ একটি ট্রাকের পেছনে পড়ে থাকতে দেখা যায়—যার সত্যতা যাচাই করেছে আল জাজিরা। ঘটনাটি ঘটে গাজার সাবরা এলাকায়, যেখানে হামাসের নিরাপত্তা বাহিনী ও স্থানীয় দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছিল। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়েই গুলির আঘাতে প্রাণ হারান সালেহ। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরের ভেতরে অবস্থানরত একদল সশস্ত্র গোষ্ঠীকে ঘিরে ফেলে। গ্রেফতারের চেষ্টা চলাকালে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এতে হামাসের আটজন নিরাপত্তা সদস্য নিহত হন। হাসপাতাল সূত্র জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ সদস্য এবং হামাসের আটজন যোদ্ধা প্রাণ হারিয়েছেন। দুগমুশ গোত্র গাজার অন্যতম প্রভাবশালী ও পুরোনো গোত্র, যাদের সঙ্গে হামাসের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। অতীতেও তাদের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সালেহ আলজাফারাওয়ির মৃত্যু আবারও প্রমাণ করল—যুদ্ধবিরতির মধ্যেও গাজায় সাংবাদিকদের নিরাপত্তা এখনো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল