বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ কৃষি উদ্যোক্তাদের সহায়তায় ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫
তরুণ কৃষি উদ্যোক্তাদের সহায়তায় ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উদ্যোগীদের সহায়তায় একটি ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (১২ অক্টোবর) ইতালির রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের পার্শ্ব বৈঠকে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন। সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অধ্যাপক ইউনূস বলেন,
> “দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, তরুণ উদ্যোক্তা, নারী, কৃষক এবং মৎস্যখাতের কর্মীদের উন্নয়নে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন অত্যন্ত জরুরি। এই তহবিল সামাজিক সমস্যা সমাধান ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারবে।”
বৈঠকে দুই নেতা বাংলাদেশের কৃষি ও খাদ্য উৎপাদন খাতে উদ্ভাবনী সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে আলোচনায় আসে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোগ, আম ও কাঁঠালের রপ্তানি বৃদ্ধি, এবং মহিষের দুধ থেকে মোজারেলা চিজসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদনে প্রযুক্তিগত সহায়তার বিষয়।
প্রধান উপদেষ্টা ইফাদ প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, প্রযুক্তি ও সামাজিক ব্যবসায় যৌথ বিনিয়োগের সুযোগ যাচাইয়ের জন্য একটি প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানান।
প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট লারিও বলেন,
> “আইএফএডি বাংলাদেশের সঙ্গে সামাজিক ব্যবসা খাতে অংশীদার হতে আগ্রহী এবং বেসরকারি খাতের সঙ্গে যৌথ উদ্যোগ বাড়াতে চায়।”
তিনি আরও জানান, বর্তমানে আইএফএডি বাংলাদেশে অর্ধডজনেরও বেশি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে, যেগুলোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন,
> “আমরা এখন সীমিত পরিসরে আম রপ্তানি করছি, কিন্তু চাহিদা অনেক বেশি। চীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম ও কাঁ
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বৈঠকে জানান, দেশে ইতোমধ্যে মহিষের দুধ থেকে মোজারেলা চিজ উৎপাদন শুরু হয়েছে। তিনি দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিতে ইফাদের সহায়তা কামনা করেন।
বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের মৎস্যসম্পদ নিয়ে আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন,
> “বাংলাদেশের জেলেরা এখনো অগভীর পানিতে সীমাবদ্ধ। বিনিয়োগ ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে আমরা গভীর সমুদ্রের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে পারছি না। ইফাদের সহায়তা এ খাতে নতুন দিগন্ত খুলে দিতে পারে।”
১৯৭৮ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে আইএফএডি। এখন পর্যন্ত সংস্থাটি দেশের ৩৭টি প্রকল্পে অংশীদার, যার মোট মূল্য প্রায় ৪.২৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১.১৩ বিলিয়ন ডলার সরাসরি আইএফএডি অর্থায়িত। বর্তমানে ৪১২ মিলিয়ন ডলারের ছয়টি প্রকল্প চলমান, আরও একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বৈঠকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং আইএফএডির সহ-সভাপতি ডোনাল ব্রাউন উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন