ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জিয়ানগরে ফ্যামিলি কার্ডের জরিপ সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

বাংলাদেশে এখন থেকে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মধ্যে অর্থ স্থানান্তর হবে

বাংলাদেশে এখন থেকে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মধ্যে অর্থ স্থানান্তর হবে আরও সহজ ও দ্রুত। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক, বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মধ্যে ইন্টার-অপারেবল লেনদেন ব্যবস্থা চালু করা হবে। এর ফলে গ্রাহকরা ব্যাংক থেকে সরাসরি মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন, আবার উল্টো দিকেও লেনদেন করা যাবে—অর্থাৎ এমএফএস থেকে ব্যাংকেও টাকা পাঠানো যাবে তাৎক্ষণিকভাবে। তবে এই সুবিধা নিতে গ্রাহকদের নির্দিষ্ট হারে লেনদেন ফি দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) সোমবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলার অনুযায়ী, ব্যাংক থেকে অর্থ পাঠানোর ক্ষেত্রে ব্যাংক সর্বোচ্চ ০.১৫ শতাংশ ফি নিতে পারবে, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) নিতে পারবে ০.২০ শতাংশ, আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) সর্বোচ্চ ০.৮৫ শতাংশ ফি আদায় করতে পারবে। উদাহরণস্বরূপ, ব্যাংক থেকে মোবাইল ওয়ালেটে ১,০০০ টাকা পাঠালে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা ফি প্রযোজ্য হবে। পিএসপি থেকে মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠালে খরচ হবে ২ টাকা, আর এমএফএস থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা ফি দিতে হতে পারে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অর্থ প্রেরণের আগে গ্রাহককে অবশ্যই ফি সংক্রান্ত তথ্য জানাতে হবে এবং তা প্রেরকের হিসাব থেকে কেটে নেওয়া হবে। প্রাপকের কাছ থেকে কোনো ধরনের চার্জ নেওয়া যাবে না। তবে এনপিএসবি’র মাধ্যমে ব্যাংক-টু-ব্যাংক লেনদেনের বর্তমান নিয়ম অপরিবর্তিত থাকবে। এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একক প্ল্যাটফর্মে ব্যাংক ও মোবাইল ওয়ালেটের মধ্যে অর্থ লেনদেন হবে আরও দ্রুত ও সহজ, তবে সামান্য সার্ভিস ফি গুনতে হবে প্রেরককে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশে এখন থেকে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মধ্যে অর্থ স্থানান্তর হবে

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫

featured Image
বাংলাদেশে এখন থেকে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মধ্যে অর্থ স্থানান্তর হবে আরও সহজ ও দ্রুত। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক, বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মধ্যে ইন্টার-অপারেবল লেনদেন ব্যবস্থা চালু করা হবে। এর ফলে গ্রাহকরা ব্যাংক থেকে সরাসরি মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন, আবার উল্টো দিকেও লেনদেন করা যাবে—অর্থাৎ এমএফএস থেকে ব্যাংকেও টাকা পাঠানো যাবে তাৎক্ষণিকভাবে। তবে এই সুবিধা নিতে গ্রাহকদের নির্দিষ্ট হারে লেনদেন ফি দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) সোমবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলার অনুযায়ী, ব্যাংক থেকে অর্থ পাঠানোর ক্ষেত্রে ব্যাংক সর্বোচ্চ ০.১৫ শতাংশ ফি নিতে পারবে, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) নিতে পারবে ০.২০ শতাংশ, আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) সর্বোচ্চ ০.৮৫ শতাংশ ফি আদায় করতে পারবে। উদাহরণস্বরূপ, ব্যাংক থেকে মোবাইল ওয়ালেটে ১,০০০ টাকা পাঠালে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা ফি প্রযোজ্য হবে। পিএসপি থেকে মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠালে খরচ হবে ২ টাকা, আর এমএফএস থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা ফি দিতে হতে পারে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অর্থ প্রেরণের আগে গ্রাহককে অবশ্যই ফি সংক্রান্ত তথ্য জানাতে হবে এবং তা প্রেরকের হিসাব থেকে কেটে নেওয়া হবে। প্রাপকের কাছ থেকে কোনো ধরনের চার্জ নেওয়া যাবে না। তবে এনপিএসবি’র মাধ্যমে ব্যাংক-টু-ব্যাংক লেনদেনের বর্তমান নিয়ম অপরিবর্তিত থাকবে। এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একক প্ল্যাটফর্মে ব্যাংক ও মোবাইল ওয়ালেটের মধ্যে অর্থ লেনদেন হবে আরও দ্রুত ও সহজ, তবে সামান্য সার্ভিস ফি গুনতে হবে প্রেরককে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল