পিরোজপুরের জিয়ানগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ১ম পর্যায়ের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ (শনিবার) ১০ অক্টোবর সকাল ৯টায় জিয়ানগর উপজেলা সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
জিয়ানগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার ওলিউর রহমান রুবেল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল, সহকারী পরিচালক জাকির হোসেন হাওলাদার, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক ও পাড়েরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণের ১ম পর্যায়ে জিয়ানগর উপজেলার, পাড়েরহাট ও পত্তাশী ইউনিয়নের মোট ১৪ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজার সহ মোট ১৬ জন অংশগ্রহণ করেন। তাদের প্রত্যেককে তথ্য সংগ্রহ করার জন্য ১টি করে ট্যাবও বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওলিউর রহমান রুবেল বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সংগৃহীত তথ্যের নির্ভুলতার ওপরই প্রকৃত পরিবারগুলো সরকারি সহায়তা পাওয়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করবে। এ কর্মসূচিতে ধর্ম, গোত্র বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে সুবিধা দেওয়া বা বঞ্চিত করার সুযোগ থাকবে না। জনকল্যাণমুখী এ উদ্যোগ গ্রহণের জন্য আমি প্রধানমন্ত্রী প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ইউএনও বলেন, সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কোনো প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে তথ্য সংগ্রহ করতে হবে। জাতি-গোষ্ঠী নির্বিশেষে প্রান্তিক ও প্রকৃত হকদার পরিবারের কাছে এ কর্মসূচির সুফল পৌঁছে দিতে হবে। এ কাজে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন