ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি   দিবস উপলক্ষে বর্ণাঢ্যর‍্যালি  ও আলোচনা সভায় ৯নং  চর ভূরুঙ্গামারী  অংশগ্রহণ।

পিরোজপুরে স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্টিত

ফুলবাড়ীতে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

মাঠের হীরা কোহিনুর: কুড়িগ্রামের অলিগলি থেকে ঢাকার সবুজ   গালিচায় এক রূপকথার ফুটবল যাত্রা।

মাদক-স'ন্ত্রাস ও চাঁ'দাবাজি দূর করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, পাশে থাকার ঘোষণা স্থানীয়দের

উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারে তিন  মিনিটে মন্ত্রীকে ৪৫  বার ‘স্যার’, ডাকা  সেই ইউএনও আবারও আলোচনায়।

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস: আগামী বছর স্বর্ণ ছুঁতে পারে ৫ হাজার ডলার, রুপা পৌঁছাতে পারে ৬৫ ডলারে

ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস: আগামী বছর স্বর্ণ ছুঁতে পারে ৫ হাজার ডলার, রুপা পৌঁছাতে পারে ৬৫ ডলারে বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দাম নিয়ে আশাবাদী অবস্থান নিয়েছে ব্যাংক অব আমেরিকা (BoA)। প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ বিশ্লেষণে জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে, আর গড় দাম থাকতে পারে প্রায় ৪ হাজার ৪০০ ডলার। একই সময়ে রুপার দাম প্রতি আউন্সে ৬৫ ডলার পর্যন্ত উঠতে পারে, যেখানে গড় দাম ধরা হয়েছে ৫৬ দশমিক ২৫ ডলার। ? ছবি: রয়টার্স ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, স্বল্পমেয়াদে স্বর্ণ ও রুপার দামে সামান্য পতন ঘটলেও আগামী বছরে প্রবৃদ্ধির ধারা আরও জোরালো হতে পারে। হোয়াইট হাউসের চলমান আর্থিক নীতি, সরকারি ঋণ বৃদ্ধি, রাজস্ব ঘাটতি এবং স্থায়ী মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে সুদের হার কমানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে—যা স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের মত। ব্যাংক অব আমেরিকা প্রথম প্রধান আর্থিক প্রতিষ্ঠান যারা ২০২৬ সালের স্বর্ণের লক্ষ্যমূল্য ৫ হাজার ডলার প্রতি আউন্স নির্ধারণ করেছে। গত সপ্তাহে স্বর্ণ প্রথমবারের মতো ৪ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে, এবং বছরজুড়ে এখন পর্যন্ত এর দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ। ব্যাংকের হিসাব অনুযায়ী, স্বর্ণের দাম যদি ৬ হাজার ডলার ছুঁতে চায়, তাহলে বিনিয়োগকারীদের ক্রয় ২৮ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে। : বিশ্ববাজারেও স্বর্ণের দামে ইতিহাস, ছুঁলো ৪১০০ ডলারের মাইলফলক রুপার ক্ষেত্রেও একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সরবরাহ সংকট ও শিল্পখাতে ব্যবহার বৃদ্ধির কারণে বাজারে রুপার দাম শক্তিশালী অবস্থানে রয়েছে। যদিও ২০২৬ সালে রুপার চাহিদা ১১ শতাংশ কমার পূর্বাভাস দেওয়া হয়েছে, ব্যাংক অব আমেরিকা মনে করে বাজার ঘাটতি দামকে সমর্থন দেবে। সিলভার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, রুপা বাজার এখন টানা পঞ্চম বছরের মতো কাঠামোগত ঘাটতির মুখে। এ অবস্থায় নিউ ইয়র্কের রুপা লেনদেন লন্ডন বাজারকে আরও সক্রিয় করে তুলেছে, যার প্রভাব পড়েছে ইজারা হার বৃদ্ধি ও অস্থিরতা বৃদ্ধিতে। বর্তমানে স্পট মার্কেটে রুপার দাম সর্বোচ্চ ৫১ দশমিক ৭০ ডলার প্রতি আউন্সে অবস্থান করছে। অন্যদিকে, ২০২৫ সালের ডিসেম্বরে কমেক্সে রুপার ফিউচার লেনদেন হচ্ছে প্রায় ৪৯ দশমিক ৭২ ডলার প্রতি আউন্স দরে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস: আগামী বছর স্বর্ণ ছুঁতে পারে ৫ হাজার ডলার, রুপা পৌঁছাতে পারে ৬৫ ডলারে

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫

featured Image
ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস: আগামী বছর স্বর্ণ ছুঁতে পারে ৫ হাজার ডলার, রুপা পৌঁছাতে পারে ৬৫ ডলারে বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দাম নিয়ে আশাবাদী অবস্থান নিয়েছে ব্যাংক অব আমেরিকা (BoA)। প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ বিশ্লেষণে জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে, আর গড় দাম থাকতে পারে প্রায় ৪ হাজার ৪০০ ডলার। একই সময়ে রুপার দাম প্রতি আউন্সে ৬৫ ডলার পর্যন্ত উঠতে পারে, যেখানে গড় দাম ধরা হয়েছে ৫৬ দশমিক ২৫ ডলার। ? ছবি: রয়টার্স ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, স্বল্পমেয়াদে স্বর্ণ ও রুপার দামে সামান্য পতন ঘটলেও আগামী বছরে প্রবৃদ্ধির ধারা আরও জোরালো হতে পারে। হোয়াইট হাউসের চলমান আর্থিক নীতি, সরকারি ঋণ বৃদ্ধি, রাজস্ব ঘাটতি এবং স্থায়ী মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে সুদের হার কমানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে—যা স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের মত। ব্যাংক অব আমেরিকা প্রথম প্রধান আর্থিক প্রতিষ্ঠান যারা ২০২৬ সালের স্বর্ণের লক্ষ্যমূল্য ৫ হাজার ডলার প্রতি আউন্স নির্ধারণ করেছে। গত সপ্তাহে স্বর্ণ প্রথমবারের মতো ৪ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে, এবং বছরজুড়ে এখন পর্যন্ত এর দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ। ব্যাংকের হিসাব অনুযায়ী, স্বর্ণের দাম যদি ৬ হাজার ডলার ছুঁতে চায়, তাহলে বিনিয়োগকারীদের ক্রয় ২৮ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে। : বিশ্ববাজারেও স্বর্ণের দামে ইতিহাস, ছুঁলো ৪১০০ ডলারের মাইলফলক রুপার ক্ষেত্রেও একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সরবরাহ সংকট ও শিল্পখাতে ব্যবহার বৃদ্ধির কারণে বাজারে রুপার দাম শক্তিশালী অবস্থানে রয়েছে। যদিও ২০২৬ সালে রুপার চাহিদা ১১ শতাংশ কমার পূর্বাভাস দেওয়া হয়েছে, ব্যাংক অব আমেরিকা মনে করে বাজার ঘাটতি দামকে সমর্থন দেবে। সিলভার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, রুপা বাজার এখন টানা পঞ্চম বছরের মতো কাঠামোগত ঘাটতির মুখে। এ অবস্থায় নিউ ইয়র্কের রুপা লেনদেন লন্ডন বাজারকে আরও সক্রিয় করে তুলেছে, যার প্রভাব পড়েছে ইজারা হার বৃদ্ধি ও অস্থিরতা বৃদ্ধিতে। বর্তমানে স্পট মার্কেটে রুপার দাম সর্বোচ্চ ৫১ দশমিক ৭০ ডলার প্রতি আউন্সে অবস্থান করছে। অন্যদিকে, ২০২৫ সালের ডিসেম্বরে কমেক্সে রুপার ফিউচার লেনদেন হচ্ছে প্রায় ৪৯ দশমিক ৭২ ডলার প্রতি আউন্স দরে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল