ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জিয়ানগরে ফ্যামিলি কার্ডের জরিপ সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

মোহাম্মদপুরে ২ হাজার টাকা চুরি থেকে দু’জনকে হত্যা

মোহাম্মদপুরে ২ হাজার টাকা চুরি থেকে দু’জনকে হত্যা: গৃহকর্মী আয়েশা ও স্বামী রাব্বী গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুরে মাত্র ২ হাজার টাকা চুরিকে কেন্দ্র করে মা–মেয়েকে হত্যার মর্মান্তিক ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে। গৃহকর্মী আয়েশা এবং তাকে পালাতে সহায়তা করা স্বামী রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। ডিএমপি জানায়, গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুরের একটি বাসায় লায়লা ফিরোজ (৪৮) ও তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহত লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে নৃশংস ঘটনার চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, গৃহকর্মী আয়েশা বাসা থেকে ২ হাজার টাকা চুরি করলে তা গৃহকর্ত্রী লায়লা ফিরোজ টের পান। এ নিয়ে তাদের মধ্যে কথা–কাটাকাটি হয়। ক্ষুব্ধ আয়েশা পরদিন পরিকল্পিতভাবে বাসায় ব্যবহৃত ছুরি এনে লায়লাকে হত্যা করে তবে এখানেই শেষ নয়। এ সময় লায়লার মেয়ে নাফিসা ঘুমিয়ে ছিলেন। মায়ের চিৎকারে তার ঘুম ভাঙলে সে ইন্টারকমে দারোয়ানকে জানানোর চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে পেরে আয়েশা তাকে ধরে ফেলে এবং ছুরিকাঘাতে নাফিসাকেও হত্যা করে। ডিএমপি জানায়, হত্যাকাণ্ডের পর আয়েশাকে রাজধানী ছাড়তে সাহায্য করার অভিযোগে তার স্বামী রাব্বীকেও গ্রেপ্তার করা হয়েছে। দু’জনই বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।   অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, “অত্যন্ত নৃশংস এই হত্যাকাণ্ডের তদন্ত দ্রুততার সঙ্গে চলছে। আয়েশা হত্যার দায় স্বীকার করেছে। তার স্বামীও ঘটনার পর পালাতে সহযোগিতা করেছেন।”   ঘটনাটি পুরো রাজধানীতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মাঝে গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে ২ হাজার টাকা চুরি থেকে দু’জনকে হত্যা

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল