ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মতলবে ব্যবসায়ীদের অধিকার সুরক্ষায় টেলিফোন মার্কায় ভোট চাইলেন সাংবাদিক রেদওয়ান জাকির

ছবিতেঃ সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির

আসন্ন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী, বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী রেদওয়ান আহমেদ জাকির তাঁর নির্ধারিত প্রতীক ‘টেলিফোন’ মার্কায় ভোট চেয়ে মতলব বাজারের ব্যবসায়ী ও সুধীজনদের সাথে মতবিনিময় ও গণসংযোগ চালিয়েছেন।

আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬)বিকেল থেকে  নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি মতলব বাজারের প্রধান প্রধান সড়ক, কাপড় পট্টি, পূর্ব বাজার, জুয়েলারি পট্টি, মাছ বাজার ও পূর্ব বাজার সহ বিভিন্ন অলিগলিতে ব্যবসায়ী ভাইদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং গণসংযোগ চালান। গণসংযোগকালে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির বলেন, "মতলব বাজার হলো আমাদের চাঁদপুরের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। অথচ এখানকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ব্যবসায়ীদের অধিকার আদায়, বাজারের নাইট গার্ডদের দায়িত্ব সুনিশ্চিত করা, পরিচ্ছন্ন পরিবেশ এবং একটি আধুনিক, নিরাপদ ও ব্যবসায়ী-বান্ধব বাজার গড়ে তোলাই আমার মূল অঙ্গীকার।"

তিনি আরও বলেন, "সাংবাদিকতা ও ব্যবসার সুবাদে আমি সবসময় ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। 'টেলিফোন' মার্কা কোনো ব্যক্তি বিশেষের প্রতীক নয়, এটি মতলব বাজারের সকল মেহনতী ও ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের ন্যায়সংগত অধিকার আদায়ের কণ্ঠস্বর। আগামী নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে প্রচার সম্পাদক পদে জয়যুক্ত করলে আমি সততা ও নিষ্ঠার সাথে আপনাদের সেবা করে যাবো, ইনশাআল্লাহ।"

গণসংযোগ ও পথসভায় মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় তরুণ উদ্যোক্তা এবং সাংবাদিক জাকিরের বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। এসময় তারা মতলব বাজারের সার্বিক উন্নয়ন ও পরিবর্তন আনতে 'টেলিফোন' মার্কায় ভোট দিয়ে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মতলবে ব্যবসায়ীদের অধিকার সুরক্ষায় টেলিফোন মার্কায় ভোট চাইলেন সাংবাদিক রেদওয়ান জাকির

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী, বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী রেদওয়ান আহমেদ জাকির তাঁর নির্ধারিত প্রতীক ‘টেলিফোন’ মার্কায় ভোট চেয়ে মতলব বাজারের ব্যবসায়ী ও সুধীজনদের সাথে মতবিনিময় ও গণসংযোগ চালিয়েছেন।

আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬)বিকেল থেকে  নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি মতলব বাজারের প্রধান প্রধান সড়ক, কাপড় পট্টি, পূর্ব বাজার, জুয়েলারি পট্টি, মাছ বাজার ও পূর্ব বাজার সহ বিভিন্ন অলিগলিতে ব্যবসায়ী ভাইদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং গণসংযোগ চালান। গণসংযোগকালে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির বলেন, "মতলব বাজার হলো আমাদের চাঁদপুরের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। অথচ এখানকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ব্যবসায়ীদের অধিকার আদায়, বাজারের নাইট গার্ডদের দায়িত্ব সুনিশ্চিত করা, পরিচ্ছন্ন পরিবেশ এবং একটি আধুনিক, নিরাপদ ও ব্যবসায়ী-বান্ধব বাজার গড়ে তোলাই আমার মূল অঙ্গীকার।"

তিনি আরও বলেন, "সাংবাদিকতা ও ব্যবসার সুবাদে আমি সবসময় ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। 'টেলিফোন' মার্কা কোনো ব্যক্তি বিশেষের প্রতীক নয়, এটি মতলব বাজারের সকল মেহনতী ও ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের ন্যায়সংগত অধিকার আদায়ের কণ্ঠস্বর। আগামী নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে প্রচার সম্পাদক পদে জয়যুক্ত করলে আমি সততা ও নিষ্ঠার সাথে আপনাদের সেবা করে যাবো, ইনশাআল্লাহ।"

গণসংযোগ ও পথসভায় মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় তরুণ উদ্যোক্তা এবং সাংবাদিক জাকিরের বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। এসময় তারা মতলব বাজারের সার্বিক উন্নয়ন ও পরিবর্তন আনতে 'টেলিফোন' মার্কায় ভোট দিয়ে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল