আলিম পরীক্ষায় আবারও শীর্ষে তা’মীরুল মিল্লাত মাদরাসা, টঙ্গী শাখার সাফল্য সর্বোচ্চ
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫
আলিম পরীক্ষায় আবারও শীর্ষে তা’মীরুল মিল্লাত মাদরাসা, টঙ্গী শাখার সাফল্য সর্বোচ্চ
২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলে আবারও দেশসেরা অবস্থান ধরে রেখেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছরও প্রতিষ্ঠানটি দেশের অন্যান্য মাদরাসার মধ্যে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই প্রতিষ্ঠানের মোট ১,২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে। তাদের মধ্যে ১,২৭২ জন পরীক্ষায় অংশ নেয় এবং উত্তীর্ণ হয় ১,২৬০ জন শিক্ষার্থী। উত্তীর্ণের হার দাঁড়িয়েছে ৯৯.৬ শতাংশ। এর মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনের গৌরব অর্জন করেছে।
বিভাগভিত্তিক ফলাফলেও মাদরাসাটির সাফল্য উল্লেখযোগ্য। বিজ্ঞান বিভাগে ৫২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫১৭ জন পাস করেছে, যার মধ্যে ৩৯০ জন জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে, সাধারণ বিভাগে ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৪৩ জন পাসকরেছে এবং ২৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
দেশের আলিম স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রাখা এই মাদরাসা আবারও প্রমাণ করেছে তাদের মানসম্মত শিক্ষা ও পরিশ্রমের উৎকর্ষ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান শিক্ষক-শিক্ষার্থীদের এমন অসাধারণ সাফল্যে সন্তোষ প্রকাশ করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন