ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

দীর্ঘ ১৬ বছর পর বগুড়ায় আবারও ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের উত্তাপ

দীর্ঘ ১৬ বছর পর বগুড়ায় আবারও ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের উত্তাপ। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ, যা আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল ও আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিসিবি সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। সূচি অনুযায়ী, আফগান অনূর্ধ্ব–১৯ দল আগামী ২০ অক্টোবর ঢাকায় এসে সোজা চলে যাবে বগুড়ায়। ২৮ ও ৩১ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুটি ম্যাচ। এরপর ৩, ৬ ও ৯ নভেম্বর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে হবে বাকি তিনটি ওয়ানডে। সিরিজ শেষে ১০ নভেম্বর দেশে ফিরে যাবে অতিথিরা। ২০০৯ সালের ২০ নভেম্বর এই শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে এনামুল হক বিজয়, মুমিনুল হক ও সাব্বির রহমানদের নিয়ে গঠিত বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯ দলের। এরপর ২০১০ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে বিসিবি একাডেমি দলের দুটি ম্যাচের পর বিদেশি কোনো দল আর বগুড়ায় খেলতে আসেনি। এবারের সফরটি হবে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের জন্য বাংলাদেশের মাটিতে পঞ্চম আগমন। তারা প্রথমবার এসেছিল ২০১৬ সালের যুব বিশ্বকাপ খেলতে। এরপর ২০১৭ ও ২০২১ সালে দ্বিপক্ষীয় সিরিজ এবং ২০১৮ সালে যুব এশিয়া কাপে অংশ নিয়েছিল। দীর্ঘ বিরতির পর বগুড়ার ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় আনন্দের খবর—ফিরে আসছে আন্তর্জাতিক ক্রিকেট, আবারও মুখর হবে শহীদ চান্দু স্টেডিয়াম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দীর্ঘ ১৬ বছর পর বগুড়ায় আবারও ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের উত্তাপ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫

featured Image
দীর্ঘ ১৬ বছর পর বগুড়ায় আবারও ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের উত্তাপ। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ, যা আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল ও আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিসিবি সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। সূচি অনুযায়ী, আফগান অনূর্ধ্ব–১৯ দল আগামী ২০ অক্টোবর ঢাকায় এসে সোজা চলে যাবে বগুড়ায়। ২৮ ও ৩১ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুটি ম্যাচ। এরপর ৩, ৬ ও ৯ নভেম্বর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে হবে বাকি তিনটি ওয়ানডে। সিরিজ শেষে ১০ নভেম্বর দেশে ফিরে যাবে অতিথিরা। ২০০৯ সালের ২০ নভেম্বর এই শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে এনামুল হক বিজয়, মুমিনুল হক ও সাব্বির রহমানদের নিয়ে গঠিত বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯ দলের। এরপর ২০১০ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে বিসিবি একাডেমি দলের দুটি ম্যাচের পর বিদেশি কোনো দল আর বগুড়ায় খেলতে আসেনি। এবারের সফরটি হবে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের জন্য বাংলাদেশের মাটিতে পঞ্চম আগমন। তারা প্রথমবার এসেছিল ২০১৬ সালের যুব বিশ্বকাপ খেলতে। এরপর ২০১৭ ও ২০২১ সালে দ্বিপক্ষীয় সিরিজ এবং ২০১৮ সালে যুব এশিয়া কাপে অংশ নিয়েছিল। দীর্ঘ বিরতির পর বগুড়ার ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় আনন্দের খবর—ফিরে আসছে আন্তর্জাতিক ক্রিকেট, আবারও মুখর হবে শহীদ চান্দু স্টেডিয়াম।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল