মতলবে সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
মতলবে সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মোঃ ফয়সাল খন্দকার, মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলায় সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।বুধবার(১০ ডিসেম্বর) সন্ধ্যার পর মতলব পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারপার্সন দৈনিক আমার দেশের প্রতিনিধি গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে মহাসচিব দৈনিক আমাদের সময় ও ইনকিলাবের প্রতিনিধি মাহফুজ মল্লিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম ইশমাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, ওসি মো: হাফিজুর রহমান মানিক।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন মতলব পৌর নির্বাহী অফিসার মো: ছাইফুর রহমান, সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ।
আরও বক্তব্য রাখেন সংগঠনের সহকারী চেয়ারপারসন দৈনিক সমকালের প্রতিনিধি মো: ইকবাল হোসেন, যুগ্ম মহাসচিব দৈনিক চাঁদপুর কন্ঠের মতলব ব্যুরো রেদওয়ান আহমেদ জাকির, সংগঠনের সম্মানিত সদস্য দৈনিক মানব জমিন ও চাঁদপুর দর্পনের প্রতিনিধি শ্যামল চন্দ্র দাস, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের প্রতিনিধি মো: ইয়ামিন, দৈনিক সংবাদের সহসম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, অরুণোদয়ের ভারপ্রাপ্ত সম্পাদক সাইয়েদুল আরেফিন শ্যামল,প্রাইম টিভির প্রতিনিধি ডি এম আলাউদ্দিন।
উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য মো: লোকমান হাবিব, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রতিনিধি সাইফুর রহমান সবুজ, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, দৈনিক কালবেলা ও প্রভাতী কাগজের প্রতিনিধি আল-আমিন ভূঁইয়া, দৈনিক চাঁদপুর জমিনের প্রতিনিধি মো: ফয়সাল খন্দকার, দৈনিক চাঁদপুর প্রভাহের প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক আলোকিত চাঁদপুরের প্রতিনিধি মো: রবিউল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন মো: মিজানুর রহমান।
আলোচনা শেষে সংগঠনের সদস্যের উপহার গ্রহন, কেক কাটা ও রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন