ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচনের ফল ঘোষণা: হাসিনা, ফিলিস্তিন ও নোমানীকে ঘিরে স্লোগানে মুখর ক্যাম্পাস

রাকসু নির্বাচনের ফল ঘোষণা: হাসিনা, ফিলিস্তিন ও নোমানীকে ঘিরে স্লোগানে মুখর ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সময় পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও স্লোগানের ঝড়। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শুরু করেন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই মিলনায়তন ও আশপাশের এলাকা পরিণত হয় উৎসবে। প্রার্থী, কর্মী ও সমর্থকরা বিজয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়েন। চূড়ান্ত ফল অনুযায়ী, ভিপি পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার, আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন একই জোটের এস এম সালমান সাব্বির। এর আগে অনানুষ্ঠানিক ফলাফলেও তাদের এগিয়ে থাকার খবর পাওয়া গিয়েছিল। রাকসুর ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা ও সমর্থকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। মিলনায়তনের ভেতরে ও বাইরে প্রতিধ্বনিত হতে থাকে নানা স্লোগান— “নোমানীর রক্ত বৃথা যেতে দেব না!”, “আসলামের রক্তের বিচার চাই!”, “বিচার চাই, শাহবাগীদের বিচার চাই!”, “ইনকিলাব জিন্দাবাদ!”, “ওয়ান-টু-থ্রি-ফোর, পোষ্য কোটা নো মোর!”, “ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি!”, “খুনি হাসিনার বিচার চাই!” এই স্লোগানগুলো শিক্ষার্থীদের রাজনৈতিক চেতনা ও আন্তর্জাতিক ইস্যুর প্রতি সংবেদনশীলতার প্রতিফলন ঘটায়। উল্লেখ্য, শহীদ শরীফুজ্জামান নোমানী ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা। ২০০৯ সালের ১৩ মার্চ তিনি ছাত্রলীগের হামলায় নিহত হন। শিক্ষার্থীদের অধিকার আন্দোলন, রক্তদান কর্মসূচি ও শিক্ষাবান্ধব কার্যক্রমে তার ভূমিকা ছিল স্মরণীয়। রাকসুর নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের এই ব্যাপক বিজয় নোমানীর স্মৃতিকে নতুনভাবে উজ্জীবিত করেছে। ফলাফল ঘোষণার সময়ের এই উচ্ছ্বাস ও স্লোগান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক সক্রিয়তা এবং সামাজিক ইস্যুতে তাদের দৃঢ় অবস্থানের স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাকসু নির্বাচনের ফল ঘোষণা: হাসিনা, ফিলিস্তিন ও নোমানীকে ঘিরে স্লোগানে মুখর ক্যাম্পাস

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল