বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
জুলাই শহীদ পরিবারের রাস্তায় নামা জাতির জন্য লজ্জার: জামায়াত আমির
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫
জুলাই শহীদ পরিবারের রাস্তায় নামা জাতির জন্য লজ্জার: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাই সনদ স্বাক্ষরের দিনেও যদি জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়, তবে সেটা জাতির জন্য লজ্জার বিষয়।” তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাই এই পরিবারগুলোকে রাজপথে নামতে বাধ্য করেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মিরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, “বাংলাদেশের ইতিহাসে জামায়াতে ইসলামী যতটা নির্যাতনের শিকার হয়েছে, অন্য কোনো দলকে তেমনভাবে সহ্য করতে হয়নি। তাই জুলাই আন্দোলনের মজলুম শহীদ পরিবারের বেদনা আমরাই সবচেয়ে বেশি বুঝি।”
তিনি আরও বলেন, অনেকের দাবি সরকার মেনে নিচ্ছে, কিন্তু জুলাই যোদ্ধাদের ন্যায্য প্রাপ্য এখনো উপেক্ষিত। জুলাই আন্দোলনের পর থেকে জামায়াত কখনো কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি বলেও তিনি দাবি করেন।
দলীয় প্রধান বলেন, “আগে যেমন দুর্নীতি ছিল, এখনো দুর্নীতি চলছে, বরং আরও ব্যাপক আকারে। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রীয় দায়িত্ব পায়, তবে কেউ চাঁদাবাজি বা অন্যায়ভাবে শ্রমিকদের ওপর জুলুম করতে পারবে না। ন্যায্য দাবির জন্য আর শ্রমিকদের রাস্তায় নামতে বা রক্ত দিতে হবে না।”

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন