ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

দোহায় আফগানিস্তান–পাকিস্তান বৈঠক: সীমান্ত সংঘাত নিরসনে কাতারের উদ্যোগ

দোহায় আফগানিস্তান–পাকিস্তান বৈঠক: সীমান্ত সংঘাত নিরসনে কাতারের উদ্যোগ চলমান সীমান্ত উত্তেজনা প্রশমনে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতারের মধ্যস্থতায় আজ শুক্রবার (১৭ অক্টোবর) দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি প্রথম জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে দ্য নেশন। তালেবান সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে, আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদের নেতৃত্বে ইসলামিক আমিরাতের একটি প্রতিনিধি দল দোহায় পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবে। তবে ইসলামাবাদ এখনো পর্যন্ত এই আলোচনা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। যদিও পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি ডিজিটাল জানিয়েছে, সীমান্ত বিরোধ নিরসনের লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। বৈঠকের সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। এর আগে ১৫ অক্টোবর আফগান সরকারের অনুরোধে উভয় দেশ ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা সেদিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানায়, যুদ্ধবিরতির দিনই দোহায় আলোচনার প্রস্তুতি শুরু হয়। আফগান প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন মোল্লা ইয়াকুব মুজাহিদ, আর পাকিস্তানের দিক থেকে অংশ নেবেন কয়েকজন ঊর্ধ্বতন গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে বলেন, কাতার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এবং দুই দেশের মধ্যে সংলাপের পথ তৈরি করতে আগ্রহী। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানান, কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. আব্দুল আজিজ আল-খুলাইফি একটি বার্তায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন। ইসহাক দার কাতারের অব্যাহত সহযোগিতা ও মধ্যস্থতা প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ? প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরেও কাবুলে আফগান ও পাকিস্তানি প্রতিনিধিদলের মধ্যে এক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবার দোহা আলোচনাকে তাই সীমান্ত সংকট সমাধানের নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দোহায় আফগানিস্তান–পাকিস্তান বৈঠক: সীমান্ত সংঘাত নিরসনে কাতারের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল