ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

পবিত্র ঈদুল আযহারের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা ইসরাইলের

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা ইসরাইলের ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বাহিনীর হামলা বন্ধ হয়নি। শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী গাজার পূর্বাঞ্চলীয় আল-জেইতুন এলাকায় এক বেসামরিক পরিবারের ওপর হামলায় ১১ জন নিহত হয়েছেন—যাদের মধ্যে ছিলেন সাত শিশু ও তিনজন নারী। গাজার সিভিল ডিফেন্সের তথ্যমতে, প্রায় ১১ দিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির এ ঘটনাটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন। প্রতিষ্ঠানটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, আবু শাবান পরিবারের সদস্যরা বাড়ির পথে ছিলেন, সেই সময় কোনো সতর্কতা ছাড়াই ইসরাইলি সেনারা ট্যাঙ্ক থেকে তাদের গাড়িতে গুলি চালায়। তিনি আরও বলেন, “তাদের থামানো বা সতর্ক করার সুযোগ ছিল, কিন্তু ইসরাইলি বাহিনী সরাসরি গুলি চালায়। এতে বোঝা যায়—দখলদার শক্তি এখনও নিরীহ বেসামরিকদের রক্তে হাত রাঙাতে বদ্ধপরিকর।” হামাস এক বিবৃতিতে ঘটনাটিকে ‘নৃশংস হত্যাযজ্ঞ’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, বিনা প্ররোচনায় ইসরাইলি বাহিনী পরিবারটিকে লক্ষ্যবস্তু করেছে। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরাইলকে যেন অবিলম্বে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে বাধ্য করা হয়। হামাস আরও জানায়, ইসরাইলি সেনারা তথাকথিত ‘ইয়েলো লাইন’—যা যুদ্ধবিরতির সীমারেখা হিসেবে নির্ধারিত—অতিক্রম করে বেসামরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। চুক্তি অনুযায়ী, ওই সীমারেখা থেকে তাদের সরে যাওয়ার কথা ছিল। আল জাজিরার গাজা প্রতিনিধি হিন্দ খুদারি বলেন, যুদ্ধবিধ্বস্ত এলাকায় বহু ফিলিস্তিনির ইন্টারনেট সংযোগ না থাকায় তারা জানেন না ইসরাইলি বাহিনী বর্তমানে কোন কোন অঞ্চলে অবস্থান করছে। এতে সাধারণ মানুষ আরও বড় বিপদের মুখে পড়ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা ইসরাইলের

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫

featured Image
যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা ইসরাইলের ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বাহিনীর হামলা বন্ধ হয়নি। শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী গাজার পূর্বাঞ্চলীয় আল-জেইতুন এলাকায় এক বেসামরিক পরিবারের ওপর হামলায় ১১ জন নিহত হয়েছেন—যাদের মধ্যে ছিলেন সাত শিশু ও তিনজন নারী। গাজার সিভিল ডিফেন্সের তথ্যমতে, প্রায় ১১ দিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির এ ঘটনাটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন। প্রতিষ্ঠানটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, আবু শাবান পরিবারের সদস্যরা বাড়ির পথে ছিলেন, সেই সময় কোনো সতর্কতা ছাড়াই ইসরাইলি সেনারা ট্যাঙ্ক থেকে তাদের গাড়িতে গুলি চালায়। তিনি আরও বলেন, “তাদের থামানো বা সতর্ক করার সুযোগ ছিল, কিন্তু ইসরাইলি বাহিনী সরাসরি গুলি চালায়। এতে বোঝা যায়—দখলদার শক্তি এখনও নিরীহ বেসামরিকদের রক্তে হাত রাঙাতে বদ্ধপরিকর।” হামাস এক বিবৃতিতে ঘটনাটিকে ‘নৃশংস হত্যাযজ্ঞ’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, বিনা প্ররোচনায় ইসরাইলি বাহিনী পরিবারটিকে লক্ষ্যবস্তু করেছে। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরাইলকে যেন অবিলম্বে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে বাধ্য করা হয়। হামাস আরও জানায়, ইসরাইলি সেনারা তথাকথিত ‘ইয়েলো লাইন’—যা যুদ্ধবিরতির সীমারেখা হিসেবে নির্ধারিত—অতিক্রম করে বেসামরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। চুক্তি অনুযায়ী, ওই সীমারেখা থেকে তাদের সরে যাওয়ার কথা ছিল। আল জাজিরার গাজা প্রতিনিধি হিন্দ খুদারি বলেন, যুদ্ধবিধ্বস্ত এলাকায় বহু ফিলিস্তিনির ইন্টারনেট সংযোগ না থাকায় তারা জানেন না ইসরাইলি বাহিনী বর্তমানে কোন কোন অঞ্চলে অবস্থান করছে। এতে সাধারণ মানুষ আরও বড় বিপদের মুখে পড়ছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল