ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ১৯ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ানো হলো

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ানো হলো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে সরকার তাদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে বা সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে। রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, নির্ধারিত ছয়টি শর্ত পূরণের পর এ সুবিধা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। শর্তসমূহ: ১. ভবিষ্যতে নতুন জাতীয় বেতনস্কেল প্রবর্তিত হলে, সেই স্কেলের সঙ্গে বাড়িভাড়া ভাতার সমন্বয় করতে হবে। ২. নিয়োগ ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট জনবল কাঠামো ও এমপিও নীতিমালা (স্কুল-কলেজের জন্য ২০২১, মাদ্রাসার জন্য ২০১৮, এবং ভোকেশনাল ও টেকনিক্যালের জন্য ২০১৮ সালের সংশোধিত নীতিমালা) কঠোরভাবে মেনে চলতে হবে। ৩. ভাতা বৃদ্ধির এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগের সময়ের জন্য কোনো বকেয়া পরিশোধ করা হবে না। ৪. ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। ৫. ভবিষ্যতে এ খাতে কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে, বিল পরিশোধকারী কর্তৃপক্ষই তার দায়ভার বহন করবে। ৬. প্রশাসনিক মন্ত্রণালয়কে জিও জারি করে চার কপি অর্থ বিভাগে অনুমোদনের জন্য পাঠাতে হবে। প্রসঙ্গত, বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা টানা আট দিন ধরে রাজধানীতে আন্দোলন চালিয়ে আসছেন। শনিবার তারা আমরণ অনশন ও কালো পতাকা মিছিল করেন। রোববার দুপুরে শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ করার ঘোষণাও দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ানো হলো

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল