বিয়ে করলেন ভাইরাল সেই প্রবাসী, এবার পাতে ‘আস্ত খাসি’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউয়ায় পাতে আস্ত খাসি না থাকায় বিয়ে না করে চলে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া এবার বিয়ে করেছেন। এবার অবশ্য বরের পাতে ছিল ‘আস্ত খাসি’।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের জাহের মিয়ার মেয়ে জান্নারত আক্তারের সঙ্গে ছয় লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন জুনায়েদ।
বিয়ের পর বিষয়টি নিশ্চিত করে নিজের অনাগত ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে, আখাউড়ায় পাতে আস্ত খাসি না থাকায় বিয়ে না করেই চলে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন জাপানপ্রবাসী জুনায়েদ। ওই ঘটনার পর এবার আগের কনের পাশের গ্রামে বিয়ে করলেন তিনি।
এবারের বিয়েতে অবশ্য খাসি নিয়ে কোনো ঘাটতি ছিল না। বিয়েতে বরের বিশেষ খাবার ‘খদ্দরে’ খাসি পরিবেশনের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফলে আগের বিয়ের ঘটনার পর এবার ‘আস্ত খাসি’সহ বিয়ে সম্পন্ন করায় ফের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন জুনায়েদ।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন