ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু
ভাগ্য পরিবর্তনের আশায় অবৈধ পথে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে খাবার ও পানির অভাবে ১১ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে এই ট্র্যাজেডির শিকার হন তারা। নিহতদের মধ্যে আটজনই সুনামগঞ্জের বাসিন্দা।
এ ঘটনায় ভাসমান অবস্থা থেকে ৩০ জনকে জীবিত উদ্ধার করে মিসরের উপকূলে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘ সময় খাবার ও পানি না থাকায় চোখের সামনেই একে একে তাদের সঙ্গীদের মৃত্যু হয়। পরে মরদেহগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাধ্য হয়ে সেগুলো সাগরে ফেলে দেন জীবিতরা।
জানা যায়, গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রা শুরু করে। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই ছিলেন বাংলাদেশি।
উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি নতুন করে অবৈধ অভিবাসনপথের ভয়াবহ ঝুঁকির বিষয়টি সামনে এনেছে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন