ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর কাছে রাজনীতি শিখতে বাসায় আসতে চেয়েছেন বলে দাবি করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ওই ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান। অথচ যখন প্রশ্ন করলাম, অনলাইনে হয়রানি করা লোক কি এনসিপির? তখন মুখে তার কুলুপ এঁটে গেল।’

পোস্টে মেঘনা আরও ইঙ্গিত করেন, তিনি অনলাইনে হেনস্তার শিকার হওয়ার বিষয়টি তুলে ধরে এর সঙ্গে এনসিপির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না—এমন প্রশ্ন করেছিলেন। তবে এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছ থেকে কোনো সদুত্তর পাননি বলে দাবি তাঁর।

মেঘনা আলমের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। তবে তাঁর এই দাবির বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মেঘনা আলম গণঅধিকার পরিষদের এবং নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির প্রার্থী ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম।

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল