ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ২০ অক্টোবর ২০২৫

ইতালিতে পাঁচ লাখ শ্রমিক নেবে সরকার, স্পন্সর ভিসায় শুরু হচ্ছে আবেদন

ইতালিতে পাঁচ লাখ শ্রমিক নেবে সরকার, স্পন্সর ভিসায় শুরু হচ্ছে আবেদন আন্তর্জাতিক ডেস্ক | ইতালি এবার বড় আকারে শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছে। দেশটির সরকার জানিয়েছে, আগামী তিন বছরে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়া হবে তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে। এই কর্মী নিয়োগ হবে বিশ্বের ৩৮টি নন-ইউরোপীয় দেশ থেকে। এর আওতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা স্পন্সর ভিসা-তে আবেদন করতে পারবেন। আবেদন শুরু ২৩ অক্টোবর থেকে ইতালির শ্রম মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক ফরম পূরণ করতে হবে, কারণ পরবর্তী পর্যায়ে নির্দিষ্ট দিনগুলোতে “ক্লিক ডে”-এর মাধ্যমে আবেদন জমা নেওয়া হবে। ২০২৬ সালের জন্য এই ক্লিক ডে অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি—এই চার দিনে। কঠোর হচ্ছে যাচাইপ্রক্রিয়া প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার জানিয়েছে, এবার আবেদন যাচাইয়ে কঠোরতা বাড়ানো হয়েছে। কেবল দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিকের যাচাইযোগ্য তথ্য থাকলেই আবেদন গৃহীত হবে। কোনো মালিকের তথ্য অস্পষ্ট বা ভুয়া হলে আবেদন বাতিল করা হবে। নতুন এই ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে মালিক ও শ্রমিক উভয়ের তথ্য যাচাই করা হবে। এতে ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং বাংলাদেশিদের ঢাকায় ভিসা সংক্রান্ত হয়রানি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দালালচক্র থেকে সতর্কতা প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, এবার ইতালির সরকার “দালালমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়া” নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। তারা আবেদনকারীদের সতর্ক করে বলেছেন, কোনো অননুমোদিত মাধ্যম বা দালালের মাধ্যমে আবেদন না করতে। শ্রমঘাটতি মেটাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইতালিতে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নিয়োগের পরিকল্পনা ছিল, পরে সেই সংখ্যা বাড়িয়ে পাঁচ লাখে উন্নীত করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কৃষি, নির্মাণ, হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইতালিতে পাঁচ লাখ শ্রমিক নেবে সরকার, স্পন্সর ভিসায় শুরু হচ্ছে আবেদন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল