বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
হংকংয়ে ভয়াবহ দুর্ঘটনা: রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে কার্গো বিমান, নিহত ২
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫
হংকংয়ে ভয়াবহ দুর্ঘটনা: রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে কার্গো বিমান, নিহত ২
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনায় রানওয়ে থেকে ছিটকে সরাসরি সমুদ্রে পড়ে গেছে একটি কার্গো বিমান। এতে বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।
রয়টার্সের খবরে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে দুবাই থেকে আসা এয়ারএসিটি লিভারিযুক্ত বোয়িং ৭৪৭ কার্গো বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উত্তর রানওয়েতে অবতরণের সময় বিমানটি একটি গ্রাউন্ড ভেহিকলের সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশের সমুদ্রে গিয়ে পড়ে।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, বিমানে থাকা চার ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে রানওয়ের পাশে থাকা একটি যানবাহনে থাকা দুই কর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান বলে সাউথ চায়না মর্নিং পোস্ট পুলিশ সূত্রে জানিয়েছে।
এই মর্মান্তিক ঘটনার পর বিশ্বের অন্যতম ব্যস্ত কার্গো হাব হিসেবে পরিচিত হংকং বিমানবন্দরের উত্তর রানওয়েটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাকি দুটি রানওয়ে সচল রয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে হংকং এয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন বিভাগ।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন