বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাণভিক্ষা চেয়েছিলেন জুবায়েদ, তবুও নির্মম রইলেন বর্ষা
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৫
প্রাণভিক্ষা চেয়েছিলেন জুবায়েদ, তবুও নির্মম রইলেন বর্ষা — পুলিশের চাঞ্চল্যকর তথ্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে হত্যার সময় তিনি জীবনের জন্য শেষ মুহূর্তে অনুনয় করেছিলেন। কিন্তু তার সেই প্রাণভিক্ষায়ও মন গলেনি প্রিয় ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার। পুলিশ জানিয়েছে, বর্ষা নিজেই পরিকল্পনা করেছিলেন এই হত্যাকাণ্ডের, এবং ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন তিনি।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম।
তিনি জানান, টিউশনির সূত্রে বর্ষা ও জুবায়েদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা ধীরে ধীরে পরিণত হয় প্রেমে। এর ফলে বর্ষা তার সাবেক প্রেমিক মাহির রহমানের সঙ্গে সম্পর্কের ইতি টানেন। কিন্তু বিচ্ছেদের পরও মাহিরকে ভুলতে পারেননি বর্ষা। ভালোবাসা, ক্ষোভ আর প্রতিশোধের মিশ্রণে গড়ে ওঠে ভয়ংকর এক পরিকল্পনা—যার লক্ষ্য ছিল জুবায়েদ।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন