ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর: নভেম্বর থেকে বাড়ছে বাড়িভাড়া ভাতা

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর: নভেম্বর থেকে বাড়ছে বাড়িভাড়া ভাতা অবশেষে দীর্ঘদিনের দাবির পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতায় বড়সড় সুখবর দিয়েছে সরকার। মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—তবে তা দুই ধাপে কার্যকর হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়িভাড়া হিসেবে পাবেন। এরপর আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে পূর্ণ ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা। ? আরও পড়ুন: আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা এর আগে, গেল রোববার আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবির মুখে অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু শিক্ষকরা তাতে অসন্তুষ্ট থেকে আন্দোলন অব্যাহত রাখেন। অবশেষে সরকারের নতুন সিদ্ধান্তে শিক্ষকদের আন্দোলন শেষ হলো। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বলেন, “আমরা সরকারের আশ্বাসে সন্তুষ্ট। আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি, আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।” শিক্ষকদের মতে, এ সিদ্ধান্তে আংশিক স্বস্তি এলেও তারা আশা করছেন, ভবিষ্যতে অন্যান্য ভাতা ও জাতীয়করণ দাবিতেও সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর: নভেম্বর থেকে বাড়ছে বাড়িভাড়া ভাতা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৫

featured Image
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর: নভেম্বর থেকে বাড়ছে বাড়িভাড়া ভাতা অবশেষে দীর্ঘদিনের দাবির পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতায় বড়সড় সুখবর দিয়েছে সরকার। মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—তবে তা দুই ধাপে কার্যকর হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়িভাড়া হিসেবে পাবেন। এরপর আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে পূর্ণ ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা। ? আরও পড়ুন: আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা এর আগে, গেল রোববার আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবির মুখে অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু শিক্ষকরা তাতে অসন্তুষ্ট থেকে আন্দোলন অব্যাহত রাখেন। অবশেষে সরকারের নতুন সিদ্ধান্তে শিক্ষকদের আন্দোলন শেষ হলো। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বলেন, “আমরা সরকারের আশ্বাসে সন্তুষ্ট। আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি, আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।” শিক্ষকদের মতে, এ সিদ্ধান্তে আংশিক স্বস্তি এলেও তারা আশা করছেন, ভবিষ্যতে অন্যান্য ভাতা ও জাতীয়করণ দাবিতেও সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল